বাংলাদেশে কেএলবি’র ২০১৯ কার্যক্রম পরিদর্শন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ক্যালভিন মন্ডলের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ক্যাটরিনা লাভ ফর বাংলাদেশ ইন্ক এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ক্যালভিন মন্ডল সংস্থার কার্যক্রম পরিদর্শনে গত বৎসরের শেষের দিকে বাংলাদেশ ভিজিট করেন। উল্লেখ্য ক্যাথরিনা লাভ ফর বাংলাদেশ ইন্ক নিউইয়র্কে নিবন্ধিত একটি অ-লাভজনক সংস্থা। সংস্থাটি বাংলাদেশেও নিবন্ধিত। সংস্থাটি প্রতি বছরই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা, বস্ত্র, বৃক্ষরোপণ, বৃদ্ধ হোম, প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী সহায়তাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।
বিগত বছরগুলো মতো এবারও সংগঠনের প্রতিষ্ঠাতা ক্যালভিন মন্ডল বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন অঞ্চলে গরীব-অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। উল্লেখ্য ক্যাথরিনা লাভ ফর বাংলাদেশ ইন্ক, বাংলাদেশের কয়েকটি গ্রামের অসহায় শিশুদের পড়ালেখায় আর্থিক সহযোগিতা করে থাকে।

ক্যালভিন মন্ডল, তার স্ত্রী মনা মার্গারেট বারিকদার এর অনুপ্রেরণায় তার দুই মেয়ে ক্যাথরিনা মন্ডল ও খ্রীষ্টিনা মন্ডল মূলত প্রতি বছরই তাদের জন্মদিনের উপহারের টাকায় বাংলাদেশের কিছু গরীব শিশুর সাথে সহভাগিতা করে থাকে উপহার সামগ্রী বিতরণ ও পড়ালেখায়।
ক্যালভিন মন্ডল ঢাকা থাকাকালীন বেশ কিছু যায়গায় নিয়ে থেকে উপহার সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেন এবং বেশ কিছু যায়গায় তিনি আসার পরও এসব কার্যক্রম পরিচালিত হয়েছে। এবার শুধু ডিসেম্বর’২০১৯ ও জানুয়ারি’২০২০তে যেসব জায়গায় উপহার সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে তার মধ্যে রয়েছে গোপাল গঞ্জের ভিশন মিশন স্কুল, পশ্চিম বেগুনবাড়ী, ঠাকুরগাঁও, বরিশালের আগৈলঝরা ও উজিরপুরে, পীরগঞ্জ ঠাকুরগাঁও, যশোরের শরোশকাঠী এসডিএ মিশনে, বরিশালের মাধবপাড়ায়, জয়পুরহাট খঞ্জপুরের ওয়েস্ট বাংলাদেশ এসডিএ মিশননে, খুলনার জমলা বটিয়াঘাটসহ বিভিন্ন স্থানে।

এছাড়াও এ্যাড. গ্লোরিয়া ঝর্ণা সরকার, সংসদ সদস্য-৩৩০, মহিলা আসন-৩০ ক্যাটরিনা লাভ ফর বাংলাদেশের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেন খুলনার মতিয়াখালী ব্যাপ্টিস্ট চার্চে। উক্ত অনুষ্ঠানে অনেক গণ্যমান্য অতিথি উপস্থিত ছিলেন। নিউইয়র্কের বিশিষ্ট ফার্মাসিস্ট ও নিউইয়র্কস্থ গুলশান ফার্মাসির কর্ণধার শারমিন হক সম্পা বাংলাদেশে ভ্রমণকালীন ৩ জানুয়ারি ক্যাটরিনা লাভ ফর বাংলাদেশের পক্ষ থেকে ঢাকায় শিশুদের মাঝে উপহার বিতরণ করেন।

সংস্থাটির উদ্যোগে ৩টি ফ্রি স্কুল পরিচালিত হচ্ছে বাংলাদেশে। ‘মমতাময়ী বিদ্যা নিকেতন’ নামে মেহেরপূরের বল্লবপুরে, ‘আশীর্বাদ বিদ্যা নিকেতন’ নামে তালপুখুরীয়া, কোটালীপাড়া, গাজীপুরে এবং ‘আশীর্বাদ বিদ্যা নিকেতন’ নামে খুলনায় এই সব ফ্রি স্কুল পরিচালিত হচ্ছে। মূলত এখন পর্যন্ত প্রতিষ্ঠানের ফাউন্ডার চেয়ারম্যান ক্যালভিন মন্ডলের পারিবারিক আর্থিক সহযোগিতায়ই এসব কার্যক্রম চলছে। তিনি এই কাজে সকলের সহযোগিতা কামনা কামনা করেন।
সংস্থাটি সম্পর্কে আরো জানতে বা সহযোগিতা করতে ভিজিট করুন: www.katrinalovebd.org
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








