বাংলাদেশে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞার কোনো সম্ভাবনা নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ঢাকা :: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ৯ জানুয়ারি বাংলাদেশের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর নতুন করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পাওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের সমস্ত বৈদেশিক মিশনে পাঠানো সাম্প্রতিক নির্দেশের কথা উল্লেখ করে, সাংবাদিকরা নতুন কোনো নিষেধাজ্ঞা ভীতি সম্পর্কে তার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘ মোটেই না ’। প্রতিমন্ত্রী বিদেশে ঢাকার স্বার্থ ও পেশাদারিত্ব সমুন্নত রাখতে বাংলাদেশের দূতদের কাছে পাঠানো এই নির্দেশনাকে একটি নৈমিত্তিক কাজ বলে অভিহিত করেন। বাসস

ঢাকা আগামী সপ্তাহে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ল’ুর আসন্ন সফরের সময় এলিট ফোর্স, র্যাপিড অ্যাকশন বাংলাদেশ (র্যাব) এর উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি উত্থাপন করবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, যতক্ষন আমরা স্বচ্ছ থাকি এবং তারাও (মার্কিন) এটাকে ভাল মনে গ্রহণ করে, ততক্ষণ (বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে) কোন অস্পষ্টতার সুযোগ নেই। শাহরিয়ার বলেন, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকালে ঢাকার প্রথম উদ্দেশ্য থাকবে বাংলাদেশ-মার্কিন সম্পর্ককে ভালো উদ্দেশ্য ও আরো ভালো বোঝাপড়ার মাধ্যমে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








