Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশে পাঠ্যসূচীতে বিশ্ববরেণ্য প্রগতিশীল বাঙালী কবি-সাহিত্যিকদের লেখা অন্তর্ভুক্তির দাবী যুক্তরাষ্ট্র উদীচী’র

অনলাইন ডেস্ক পঠিত: 167 বার

প্রকাশিত: January 27, 2020 | 1:26 AM

সনজীবন কুমার : নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শরিয়ত বয়াতিকে গ্রেপ্তার এবং পাঠ্যসূচীতে অমুসলিম কবি সাহিত্যিকদের লেখা বাদ দিয়ে সাম্প্রদায়িক ভাবধারার লেখা অন্তর্ভুক্তির করার প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র উদীচী ।
গত ২৬ জানুয়ারী স্থানীয় সময় বিকেল ৫টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস ডাইভার্সিটি প্লাজায় প্রচন্ড প্রতিকুল আবহাওয়া উপেক্ষা করে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভা থেকে বক্তরা, শরিয়ত বয়াতিকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং পাঠ্যসূচীতে আবহমান থেকে চলে আসা বিশ্ববরেণ্য প্রগতিশীল বাঙালী কবি-সাহিত্যিকদের লেখা অন্তর্ভুক্তির করার দাবী জানান।

গ্রামে-গঞ্জে খেলাধূলা, যাত্রা, পালাগান, কবিগান বন্ধে সরকারের মৌলবাদী পৃষ্ঠপোষকতার ক্ষোভ প্রকাশ করে সভার সূচনা করেন উদীচী যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক জীবন বিশ্বাস। তিনি ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আজ স্বাধীনতাবিরোধী হেফাজতের সাথে বন্ধুত্ব করে বাঙালি কৃষ্টি-সংস্কৃতি ধ্বংস করে চলেছে। মিথ্যা অজুহাতে শরিয়ত বয়াতিকে গ্রেফতার করে জেলে নিক্ষেপ করেছে।
অন্যান্য বক্তরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার হেফাজত ইসলামি জোটকে খুশি করতে পাঠ্যক্রমে সাম্প্রদায়িক ভাবধারার অনুপ্রবেশ ঘটিয়ে অমুসলিম লেখকদের কবিতাসহ বিভিন্ন লেখা বাদ দিয়েছে। তারা অবিলম্বে শরিয়ত বয়াতিকে মুক্তি দিয়ে স্বাধীনতা বিরোধী কার্যকলাপ থেকে বিরত থেকে, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন উদীচীর সহ-সভাপতি সুব্রত বিশ্বাস, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা জাকির হোসেন বাচ্চু, জাসদ যুুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক নুরে আলম জিকু,মুক্তিযুদ্ধো গোলাম মোস্তফা মেরাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুত্তালিব বিশ্বাস,সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক মিথুন আহমেদ, সাংবাদিক তফাজ্জল লিটন ও শুকলা চক্রবর্তী।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV