বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী প্রেরণের উদ্যোগ নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটি ইউএসএ’র
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের অন্যতম সামাজিক সংগঠন নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটি ইউএসএ ইনক বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ত্রাণসামগ্রী প্রেরণের উদ্যোগ নিয়েছে। ব্রঙ্কসের নানশেক রেষ্টুরেন্টে গত ৩০ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় সোসাইটির এক জরুরী সভায় ত্রাণসামগ্রী প্রেরণের উদ্যোগ গ্রহণ ছাড়াও আগামী ২১ মে নতুন কমিটির অভিষেকের তারিখও নির্ধারণ করা হয়।
সংগঠনের সভাপতি আবদুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়নাল চৌধুরীর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আলহাজ্ব কেরামত আলী, সহ-সভাপতি জামাল হুসেন, সাংগঠনিক সম্পাদক আবদুল বাছির খান, লকুছ মিয়া, দুদু মিযা, আবু সাঈদ কুটি চৌধুরী, শেখ আক্তার হোসেন লালু, আজমান আলী, শাহাব উদ্দিন, শামীম আলী, গোলাম মুহিত, আবুল কালাম আজাদ প্রমুখ। নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটির কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় কর্মকর্তরা সম্প্রতি বাংলাদেশে নবীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে প্রাথমিকভাবে ৮ লাখ টাকা তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়। সভায় আগামী ২১ মে সন্ধ্যে ৬টায় ব্রঙ্কসের মামুন’স টিউটোরিয়ালে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। অভিষেক অনুষ্ঠানে প্রবাসের সর্বস্তরের নবীগঞ্জবাসীর উপস্থিতি কামনা করা হয়।
সভায় জনকল্যানমূলক কর্মকানন্ডসহ নবীগঞ্জবাসীর যে কোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








