বাংলাদেশে মানবাধিকার ও র্যাব্ নিয়ে যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্টের প্রকাশিত রিপোর্ট সত্য নয়: নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন
নিউজ ওয়ার্ল্ড, নিউইয়র্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বাংলাদেশে মানবাধিকার ও র্যাব্ নিয়ে যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট যে রিপোর্ট প্রকাশ করেছে তা সত্য নয়। তিনি বলেন, র্যাব যখন সন্ত্রাসীদের ধরতে যায় তখন তাদের উপর গুলি ছুুড়লে তারা কি বসে গুলি খাবে? নিউইয়র্কে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। যুক্তরাষ্ট্র স্বেচ্চাসেবক লীগের এক মতবিনিময় অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের সাথে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিউদ্দীন দেওয়ান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাব গঠন করেছিল বিএনপি। এ পর্যন্ত র্যাবের হাতে মারা গেছে৬৩৭জন। এরমধ্যে আওয়ামী লীগের সময় মারা গেছে মাত্র ৯১ জন। সাহারা খাতুন বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার চার্জশীট সহসাই হবে। নিউজ ওয়ার্ল্ডের এক প্রশ্নের জবাবে তিনি এবিষয়ে বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, বিএসএফের হাতে নিহত ফেলানী বাংলাদেশী নয়। তারা ভারতীয়। তারপরও সরকার তাদের জন্য অনেক কিছু করেছে। আমি নিজে তাদের বাড়ীতে গিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগে যুদ্ধাপরাধী আছে কিনা সেটা আমাদের জানা নেই। তবে তদন্তে প্রমানিত হলে সে যে দলের হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না। তিনি বলেন, আওয়ামী লীগে যুদ্ধাপরাধী থেকে থাকলে তদন্তে প্রমানিত হতে হবে। তারপরই ব্যবস্থা। বিএনপি চেয়ারপার্সন বলেছেন, আওয়ামী লীগে যুদ্ধাপরাধী রয়েছে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিথ্যা বলা উনার স্বভাব। এধরনের হাজারো প্রমাণ আমাদের হাতে রয়েছে। সাহারা খাতুন বলেন,আওয়ামী লীগের সময় আইন শৃংখলা পরিস্থিতি যেকোন সময়ের চাইতে ভাল। সন্দ্রাস করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেন তিনি। জামাত নেতা অধ্যাপক গোলাম আযমকে কেন গ্রেফতার করা হচ্ছে না? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবকিছুই হবে। অপেক্ষা করুন।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








