বাংলাদেশে মোবাইল ফোনের গ্রাহকসংখ্যা ১০ কোটি ছাড়ালো

ইলিয়াস হোসেন : বাংলাদেশে মোবাইল ফোনের গ্রাহকসংখ্যা ১০ কোটির মাইলফলক অতিক্রম করেছে বলে গতকাল জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)। ফলে বাংলাদেশের ৬৬ শতাংশ মানুষই এখন মোবাইল ফোন গ্রাহক। গতকাল বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশ করা তথ্যে দেখা যায়, এপ্রিল পর্যন্ত দেশের মোবাইল ফোন অপারেটরদের গ্রাহকসংখ্যা ছিল ১০ কোটি ১২ লাখ ৫ হাজার। ফলে দেশের ৬৬.৩৬ শতাংশ লোক এখন মোবাইল ফোন ব্যবহার করে থাকে। বিটিআরসি জানিয়েছে, বছরে ১০ শতাংশ হারে বাড়ছে মোবাইল ফোন গ্রাহক। এপ্রিল পর্যন্ত দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা ছিল ৪ কোটি ২৩ লাখ ৭০ হাজার। এর পরে আছে বাংলালিংক। এর গ্রাহকসংখ্যা ২ কোটি ৬৩ লাখ। রবির গ্রাহক সংখ্যা ২ কোটি ১৬ লাখ ৯০ হাজার। ভারতীয় মালিকানাধীন এয়ারটেলের গ্রাহকসংখ্যা ৭৫ লাখ ৫০ হাজার। অন্যদিকে দেশের একমাত্র থ্রিজি অপারেটর রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিটকের গ্রাহকসংখ্যা ১৮ লাখ ৪৪ হাজার। দেশের সবচেয়ে পুরনো মোবাইল ফোন অপারেটর সিটিসেলের গ্রাহক সংখ্যা সবচেয়ে কম, ১০ লাখ ৪২ হাজার। দিনদিনই গ্রাহক হারাচ্ছে সিটিসেল। মার্চ মাসেও সিটিসেলের গ্রাহকসংখ্যা ছিল ১০ লাখ ৪৫ হাজার। বাংলাদেশসহ পৃথিবীর ১২টি দেশের গ্রাহকসংখ্যা ১০ কোটির বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি গ্রাহক চীনে, ১১৫ কোটিরও বেশি। এর পর রয়েছে ভারত, যার গ্রাহক ৮৬ কোটির বেশি এবং তৃতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রের গ্রাহকসংখ্যা ৩২ কোটিরও বেশি। তবে চীন ও ভারত কোনো দেশেরই শতভাগ লোকের হাতে মোবাইল ফোন নেই। যুক্তরাষ্ট্রে মোট জনসংখ্যার শতভাগেরও বেশি মোবাইল ব্যবহার করে থাকে।আমার দেশ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








