Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: November 9, 2020 | 2:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : বাংলাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর অব্যাহত নির্যাতন ও জোরপূর্বক ধর্মান্তরিত করার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ করেছে হিন্দু কোয়ালিশন। ৭ নভেম্বর শনিবার সন্ধ্যায় নিউইর্য়কের জ্যাকসন হাইটস ডাইভারসিটি প্লাজায় ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা কুমিল্লার মুরাদনগরে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও আগ্নিসংযোগসহ মহিলাদের ওপর শারীরিক নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান নিশ্চিত করাসহ সাম্প্রদায়িক হামলা বন্ধে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নেরও দাবি জানান তারা।।

দীপক দাশের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন দীনেশ মজুমদার, গোবিন্দ বানিয়ে, নিতাই বাগচী, বিভাস মল্লিক, জয়দেব গাইন, রুপক নন্দী, শিতাংশু গুহ, ভজন সরকার, বিদ্যুৎ সরকার, রনবীর বড়ুয়া, ডা. টমাস দুলু রায়, সনজিৎ কুমার ঘোষ, মংপ্রু, নিরময় তচঙ্গ্যা ও আরাবিন্দু চাকমা প্রমুখ। সমাবেশে নির্যাতিত পূর্বধইর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বন কুমার শীবের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলাদেশে এক শ্রেণির স্বার্থান্বেষী মহল ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতন চালিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার যড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এসব ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেপ্তার, দৃষ্টন্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ সাম্প্রদায়িক হামলা বন্ধেরও দাবি জানান তারা।

ওই সমাবেশ থেকে কুমিল্লাসহ সারা দেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আগামী শুক্রবার বিকেল ২টায় জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়।

ট্যাগ:
Situs Streaming JAV