Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

বাংলাদেশে সাংবাদিকদের জন্য অবাধ পরিবেশ দেখতে চায় জাতিসংঘ

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: May 14, 2016 | 1:07 PM

সাংবাদিকরা যাতে অবাধে কাজ করতে পারে এমন পরিবেশ সৃষ্টি করুক বাংলাদেশ, এমনটা দেখতে চায় জাতিসংঘ। একই সঙ্গে সাংবাদিক, ব্লগারদেরকে টার্গেট করে যে সহিংসতা হচ্ছে তাতে উদ্বেগ জানান জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও বিভিন্ন মানবাধিকার বিষয়ক সংগঠন। সাম্প্রতিক মৃত্যুদ- নিয়েও জাতিসংঘ উদ্বেগ জানিয়েছে। নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক। ১৩ই মে ওই ব্রিফিংয়ের বেশ খানিকটা অংশ জুড়ে ছিল বাংলাদেশ প্রসঙ্গ। তা প্রশ্নোত্তর আকারে তুলে ধরা হলো:
প্রশ্ন: স্টিফেন আপনাকে ধন্যবাদ। গত রোববার দ্য নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশের ওপর ‘বাংলাদেশজ ডিসেন্ডস ইনটু ললেসনেস’ শীর্ষক একটি সম্পাদকীয় প্রকাশ করেছে। আপনি জানেন, এলজিবিটি বিষয়ক সম্পাদক জুলহাজ মান্নানকে হত্যা করা হয়েছে। ব্লগাদের হত্যা ও বিচারবহির্ভূত হত্যাকা- চলছেই। সরকারের হয়রানিও চলছে। বিশেষ করে বাংলাদেশের ৮২ বছর বয়সী একজন সম্পাদক জেলে রয়েছেন। জেলে রয়েছেন বাংলাদেশ ইউনিয়ন অব জার্নালিস্টসের সভাপতি । এসব ঘটনা ঘটছে বাংলাদেশে। এই অরাজকতা থেকে বাংলাদেশকে উদ্ধারে কি করা যেতে পারে?
উত্তর: আমি মনে করি মহাসচিব, বিভিন্ন মানবাধিকার সংগঠন বাংলাদেশে রিপোর্টার ও ব্লগারদের টার্গেট করে যে সহিংসতা আমরা দেখেছি তাতে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সাম্প্রতিক মৃত্যুদ-ের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। সাংবাদিকরা যাতে অবাধে কাজ করতে পারেন সরকার সে রকম পরিবেশ সৃষ্টি করবে এমনটা আমরা দেখতে চাই।মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV