বাংলাদেশে হত্যা, ধর্ষণ ও নারীজাতি অবমাননার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : বাংলাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদ জানিয়ে ৭ অক্টোবর নিউইর্য়কে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় সংহতি সমাবেশ করেছেন বিভিন্ন পেশার মানুষ। বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, কবি-ছড়াকার-উপন্যাসিক দর্পন কবীর, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা জাকির হোসেন বাচ্চু, যুক্তরাষ্ট্র হিন্দু ইউনিটির আহ্বায়ক দীনেশ মজুমদার, ঢাকা গণজাগরণ গণজাগরণ মঞ্চ-এর জাকির হোসেন বনি, সম্মিলিত সাস্কৃতিক জোটের কর্মী গোপাল স্য্যনাল, প্রজন্ম একাত্তরের আহ্ববায়ক শিবলী সাদিক, যুব ইউনিয়নের সাবেক কর্মী সনজীবন কুমার, সাংস্কৃতিক কর্মী শুভ রায় প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা মুজাহিদ আনসারী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিত্র শিল্পী তারিক হাসান, লেখক সেলিনা আকতার তুহিন, বাংলা চ্যালেনের সম্পাদক শাহ জে চৌধুরী, এটিএন বাংলার বার্তা সম্পাদক কানু দত্ত, নাট্যকর্মী তোফাজ্জল লিটন, হিন্দু ইউনিটির নিতাই বাগচী, সনজীব কুমার ঘোষ, রাজনীতিক মীর মশিউর রহমান, হিন্দু-বৌদ্ধ-খৃীষ্টান ঐক্য পরিষদের গোবিন্দ জি. বানিয়া, হোসনে আরা চৌধুরী, প্রতীমা সরকার, নুরন্নাহার বেগম, বিপুল কে সাহা, মুক্তি সরকার,পপি ঘোষ প্রমূখ।
বক্তারা বলেন, বাংলাদেশে বিচারের দীর্ঘসূত্রিতা ও বিচার না হওয়ার একটা সংস্কৃতি তৈরি হয়েছে। বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি যে সারাদেশে আশঙ্কাজনক হারে হত্যা ও ধর্ষণের মত ঘটনা বেড়ে গেছে। ধর্ষকের কোনও দল নেই। সুস্থ্য সাংস্কৃতিক চর্চাই পারে দেশের মানুষের বিবেককে জাগ্রত করতে। এখন প্রয়োজন মানুষের বিবেককে জাগ্রত করা।
বক্তারা আরো বলেন, ধর্ষণের হার কমানোর জন্য দেশের আইন প্রণেতারা কোন কাজ করছে না। তবে যারা ধর্ষণের মত জঘন্য কাজ করছে তাদের সংখ্যা সমাজে খুব বেশি না। তাই সমাজের সবাই যদি একসাথে সকল অন্যায়-অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি তাহলে সমাজ আরো বেশি সুন্দর হবে। সন্ধান২৪.কম
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








