Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশে সব শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা হচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: August 23, 2011 | 12:59 PM

ইউএসএনিউজ ডেস্ক: বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত সব শেয়ার ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য ১০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আগামী ১ ডিসেম্বর থেকে এটি কার্যকর হবে। আজ  কমিশনের নিয়মিত সভায় নীতিগতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, এ ক্ষেত্রে ৩০ নভেম্বর অভিন্ন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে আসা কোম্পানিগুলোর ক্ষেত্রেও অভিহিত মূল্য ১০ টাকা হবে। শিগগিরই কমিশন এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করবে। এরপর থেকে কোম্পানিগুলোর কার্যক্রম শুরু করতে হবে।তিনি আরও বলেন, মঙ্গলবারের কমিশনের বৈঠকে আরও দুটি সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের রিপিট পাবলিক অফারিং (আরপিও) অনুমোদন হয়েছে।এর মাধ্যমে প্রতিষ্ঠানটি বাজারে ৬২ লাখ ৭৪ শেয়ার ছাড়বে। এছাড়া সরকারি অংশটিও শেয়ারে রূপান্তরিত হবে। ৪০০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য ৫০০ টাকা।এছাড়া ব্যাংক এশিয়ার প্রতি চারটি শেয়ারের বিপরীতে একটি রাইট অনুমোদন হয়েছে বলে জানান সাইফুর।সমকাল
ট্যাগ:
Situs Streaming JAV