Monday, 9 March 2026 |
শিরোনাম
New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল ২০১৬ : ড. সিদ্দিকের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃবৃন্দ ঢাকায় যাচ্ছেন

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: October 16, 2016 | 11:36 AM

নিউইয়র্ক : বাংলাদেশ আওয়ামীলীগেরর কেন্দ্রীয় কাউন্সিল ঘিরে দেশের ন্যায় প্রবাসী দলীয় নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও উপদেষ্টা, যুক্তরাষ্ট্র প্রবাসী সজিব ওয়াজেদ জয় প্রথমবারের মতো কাউন্সিলর হিসেবে আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেয়ায় প্রবাসী দলীয় নেতৃবৃন্দ বেশী উৎসাহী বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র মতে জয় এবারের কাউন্সিলে কেন্দ্রে গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন প্রত্যাশা নেতা-কর্মীদের। আর এই প্রত্যাশার মধ্য দিয়ে প্রবাসী নেতৃবৃন্দের গুরুত্ব বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় আওয়ামী লীগে। সূত্র মতে, যুক্তরাষ্ট্র আওয়ামী ছাড়াও যুক্তরাজ্য, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ সহ বিভিন্ন দেশের কয়েকশত প্রবাসী নেতৃবৃন্দ এবারের কাউন্সিলে যোগ দিচ্ছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি অনিল দাস ও সাধারণ সম্পাদক এম এ গণির নেতৃত্বে প্রবাসী নেতারা আওয়ামী লীগের কাউন্সিলে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। খবর ইউএনএ’র।
দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিলে যোগ দিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন অঙ্গরাজ্য আওয়ামী লীগের শীর্ষ নেতারা ঢাকায় যাচ্ছেন। এদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এম ফজলুর রহমান, অন্যতম সহ সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক (প্রথম) ফারুক আহমেদ, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, কার্যকরী পরিষদ সদস্য শাহানারা রহমান প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগের কাউন্সিলে যুক্তরাষ্ট্র যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের একাধিক নেতা-কর্মী যোগ দেবেন বলে জানা গেছে।
ড. সিদ্দিক সস্ত্রীক ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন ১৮ অক্টোবর। ফারুক আহমেদ সহ অন্যান্য নেতারা নিউইয়র্ক ত্যাগ করছেন ১৬ অক্টোবর। এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা নিজাম চৌধুরী ও আইরীন পারভীন ইতিমধ্যেই ঢাকায় পৌছছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলের কেন্দ্রীয় কাউন্সিল সম্পর্কে ড. সিদ্দিক মিডিয়াকে বলেন, ‘কাউন্সিলর হিসেবে প্রথমবারের মতো সম্মেলনে যাচ্ছেন আওয়ামী লীগের ভবিষ্যত কর্ণধার যুক্তরাষ্ট্র প্রবাসী সজিব ওয়াজেদ জয়। ওনাকে কাউন্সিলর করার মাধ্যমে প্রথমবারের মতো কোনো যুক্তরাষ্ট্র প্রবাসী কাউন্সিলর হলেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা এজন্য দারুন উজ্জীবিত এবং আনন্দিত’।
ড. সিদ্দিকুর রহমান বলেন, কাউন্সিলে সজিব ওয়াজেদ জয়ের যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্রের নেতা-কর্মীরা অনেকেই বাংলাদেশে যেতে আগ্রহ প্রকাশ করেছেন। নিউইয়র্ক, নিউজার্সি, মেট্রো ওয়াশিংটন, ফ্লোরিডা, মিশিগান, জর্জিয়া, ক্যালিফোর্নিয়াসহ বিভিন্ন শহর থেকে ইতোমধ্যে অর্ধশতাধিক নেতা ঢাকায় যাচ্ছেন।
কেন্দ্রীয় আওয়ামী লীগের কাউন্সিলে যোগদান সম্পর্কে ফারুক আহমেদ বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধিকে বলেন, নানা কারণেই দলের এবারের সম্মেলন গুরুত্বপূর্ণ। তাই এই কাউন্সিলে উপস্থিত থেকে অভিজ্ঞতা অর্জন করে আগামী দিনে দলের জন্য নিজেকে আরো যোগ্য কর্মী হিসেবে গড়তে চাই। তিনি কাউন্সিলের সার্বিক সাফল্য কামনা করেন।

ট্যাগ:
Situs Streaming JAV