বাংলাদেশ-আমেরিকান কার ও লিমোজিন এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : পবিত্র রমজান উপলক্ষ্যে বাংলাদেশ-আমেরিকান কার ও লিমোজিন এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল করেছে। নিউইয়র্কের উডসাইডস্থ গুলশান ট্যারেসে গত ৮ মে বুধবার সন্ধ্যায় এই মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোঃ নওশেদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, সাবেক সভাপতি আকতার হোসেন, সাবেক সভাতি ও ৩৩তম ফোবানা’র কনভেনর নার্গিস আহমেদ, সোসাইটির ট্রাষ্টি বোর্ডের সদস্য আজিমুর রহমান বুরহান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সভাপতি পদপ্রার্থী আব্দুর রব মিয়া, সোসাইটির নির্বাচন কমিশনের সদস্য আনোয়ার হোসেন, আব্দুল হাকিম মিয়া ও রুহুল আমিন সরকার, সাবেক সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সংগঠনের উপদেষ্টা ও এপোলো ইন্সুরেন্স-এর সিইও শমসের আলী সহ কমিউনিটির সর্বস্তরের নেতৃস্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র।

ব্যতিক্রমী এই অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা জুবাইর রাশিদ। অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান বাংলাদেশ-আমেরিকান কার ও লিমোজিন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নওশাদ হোসেন সিদ্দিক ও সাধারণ সম্পাদক শাওন হোসেন মৃদুল রতন সহ ইফতার মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক শাহজাহান নজরুল, প্রধান সমন্বয়কারী সবুর হোসেন জাহাঙ্গীর, সমন্বয়কারী ফেরদৌস ওয়াহিদ ও সদস্য সচিব মোস্তফা জামান শামীম সহ অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাওন হোসেন মৃদুল ও প্রধান সমন্বয়কারী সবুর হোসেন জাহাঙ্গীর। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, সাবেক সভাপতি আখতার হোসেন ও নার্গিস আহমেদ।
নার্গিস আহমেদ তার বক্তব্যে চলতি বছর নাসাও কলিসিয়ামে অনুষ্ঠিতব্য ৩৩তম ফোবানা সম্মেলন সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান। এছাড়াও শুভেচ্ছা বক্তব্যে এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নওশাদ হোসেন সিদ্দিক ইফতার মাহফিল সফল করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং আগামী ৭ জুলাই নিউইয়র্কের বেলমন্ড লেক ষ্টেট পার্কে আয়োজিত সংগঠনের বার্ষিক বনভোজনে যোগদানের জন্য সবার প্রতি আহ্বান জানান।
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন








