বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে ‘মহাজনের নাও’ গীতিনাট্য মঞ্চস্থ
ওয়াশিংটন ডিসি , বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে ১৫ এপ্রিল বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি এবং বৃহত্তর ওয়াশিংটন এলাকার প্রবাসী বাংলাদেশীদের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘একতারা’র যৌথ উদ্যোগে স্থানীয় এক থিয়েটারে ‘মহাজনের নাও’ গীতিনাট্য মঞ্চস্থ হয়। এই গীতিনাট্যটি তিন শতাধিক দর্শকশ্রোতা উপভোগ করেন যার মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র সরকারের বিভিনè দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, বিদেশী কূটনীতিক, সাংবাদিক, শিক্ষাবিদ এবং প্রবাসী বাংলাদেশী।

মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং প্রতিমন্ত্রী আকরামুল কাদের তাঁর স¦াগত বক্তব্যে বলেন, বাংলাদেশের সংস্কৃতির রয়েছে এক গৌরবোজ্জ¦ল ইতিহাস। তিনি বলেন ‘‘মহাজনের নাও শাহ্ আবদুল করিমের ¯মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা এবং একই সাথে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সমৃদ্ধিশালী দিকগুলো তুলে ধরবার প্রয়াস’’। বাংলাদেশের আর্থসামাজিক উনèয়নে প্রবাসী বাংলাদেশীদের গৃহীত বিভিনè পদক্ষেপ এবং রেমিটেন্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উনèয়নে গুরুত¦পূর্ণ অবদান রাখার জন্য রাষ্ট্রদূত কাদের প্রবাসী বাংলাদেশীদের প্রশংসা করেন। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত¦পূর্ণ স¤পর্কের উল্লেখ করে রাষ্ট্রদূত কাদের বলেন এই দুই বন্ধুপ্রতীম দেশ বিভিনè ক্ষেত্রে দুদেশের সম্পর্ক আরো গভীরতর করার জন্য একত্রে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর উদ্যাপনের এই বিশেষ উপলক্ষে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অব্যাহতভাবে একযোগে কাজ করে যেতে আগ্রহী।
মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরোর আউটরিচ ও ডায়াসপোরা বিষয়ক সিনিয়র এডভাইজার মিতুল দেশাই মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁর বক্তব্যে তিনি মার্কিন রাজনীতি ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশীদের ভূমিকার প্রশংসা করেন। বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ হিসেবে উল্লেখ করে জনাব দেশাই বলেন বাংলাদেশের আর্থসামাজিক উনèয়নে মার্কিন সরকার গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী।

বাউল স্রাট শাহ্ আবদুল করিম এর জীবন ও কর্মের উপর নির্মিত এই গীতিনাট্যটি গ্রাম বাংলার সংস্কৃতির বিভিনè গুরুত¦পূর্ণ দিকসমূহ তুলে ধরে । বিদেশী দর্শকদের সুবিধার্থে ইংরেজী সাব-টাইটেল ব্যবহার করা হয়। বাংলাদেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সাথে পল্লী গান এবং এই গানগুলোর মানবতা ও অসাম্প্রদায়িক বিষয়বস্তু দর্শকশ্রোতাদের মুগ্ধ করে। বাংলাদেশ সরকারের খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, এম.পি. এই অনুষ্ঠানে অংশগ্রহন করেন তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন। এই গীতিনাট্যের মাধ্যমে বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠান সমাপ্ত হলো।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








