বাংলাদেশ ছেড়ে ‘মহাসেন’ এখন ত্রিপুরায়
দুর্বল হয়ে পড়া ঘূর্ণিঝড় ‘মহাসেন’ আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ছেড়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি এখন ভারতের ত্রিপুরা রাজ্যে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে মহাসেনের প্রভাবে বাংলাদেশে আর কোনো ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম।
উপকূল ছেড়ে যাওয়ায় চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এর আগে সকাল নয়টার দিকে পটুয়াখালীর খেপুপাড়া উপকূলে আঘাত হানে মহাসেন।
মহাসেন দুর্বল হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শাহ আলম বলেন, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের যেসব এলাকা অতিক্রম করেছে, ওই সব এলাকায় আজ সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। ফলে ধীরে ধীরে এটি দুর্বল হয়ে পড়ে। এতে জোয়ারের কারণে জলোচ্ছ্বাসের যে আশঙ্কা ছিল, তা কমে এসেছে। ঘূর্ণিঝড়টি ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়েছে। জোয়ারের সময় যদি ঘূর্ণিঝড়টি উপকূলের কাছে চলে আসত, তাহলে ক্ষয়ক্ষতি বেশি হতো। ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ২৪ ঘণ্টা সারা দেশে বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
ঘূর্ণিঝড়টির গতিবেগ বৃদ্ধি পাওয়ার কারণে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল জেলা ও তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে ৭ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছিল। আর মংলা সমুদ্রবন্দরে জারি করা হয়েছিল ৫ নম্বর সতর্কসংকেত।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার এবং সমুদ্রগামী জাহাজকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।প্রথম আলো
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








