বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ’র প্রধান উপদেষ্টা প্রিন্সের কবর জিয়ারত দুই জাতীয়তাবাদী ফোরামের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : করোনোয় মৃত্যুবরণকারী বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক’র প্রধান উপদেষ্টা ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির প্রাক্তন দপ্তর সম্পাদক মরহুম ইন্জিনিয়ার তানভির হাসান খাঁন প্রিন্সের কবর জিয়ারত করেছেন দুই জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দ। গত ১৬ ই আগষ্ট রোববার লংআইলেন্ডের ওয়াশিংটন মেমোরিয়ার পার্কে প্রিন্সের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক এর ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা হাফেজ মো: নুরুন নবী। এসময় বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, এনামুল মালিক, আজাদ বাকের, জাতাীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক এর ্উপদেষ্টা মাহবুব রহমান, রাশিদা মুন, বাংলাদেশ জাতাীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক এর সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ এন্জেলের পিতা মরহুম শামছুল হক, জাতীয়তাবাদী ফোরাম নর্থ আমিরিকার সাধারণ সম্পাদক গোলাম এন হায়দার মুকুটের পিতার জন্যও দোয়া করা হয়।
কবর জিয়ারতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা গোলাম ফারুক শাহীন, ফোরাম নেতৃবৃন্দের মধ্যে ছিলেন গোলাম হোসেন, ফারুক হোসেন মজুমদার, ছাইদুর খাঁন ডিউক, মাহাবুবর রহমান মুকুল, মো: সোহরাব হোসেন, মো: নাসির উদ্দিন, শেখ হায়দার আলী, জাহাংগীর সোহরাওর্দী, জামালুর রহমান চৌধুরী, আনোয়ার হোসেন, বাচ্চু মিয়া. আমিনুল ইসলাম আমিন, নাজমুল করিম কিরন ও মো: খলিলুর রহমান।
জাতীয়তাবাদী ফোরাম নর্থ আমেরিকার নেতৃবৃন্দের মধ্যে ছিলেন রাফেল তালুকদার, রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম ডালিম, গোলাম এন হায়দার মুকুট, আব্দুল শালিক জাকির ও সাইফুল ইসলাম।
মোনাজাত শেষে জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক এর সভাপতি নাছিম আহমেদ ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, গত মার্চ মাসে করোনোর মৃত্যুবরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক এর প্রধান উপদেষ্টা তানভীর হাসান খাঁন প্রিন্স।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








