বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার হত্যার তদন্ত ও ন্যায়বিচারের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ যুক্তরাষ্ট্রের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায়বিচারের দাবি তোলা সকল কণ্ঠস্বরের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার রাতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফাইড অফিশিয়াল ফেসবুক পেইজে দেয়া এক প্রতিক্রয়ায় রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, “বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডের ঘটনায় আমি হতবাক ও মর্মাহত। মত প্রকাশের স্বাধীনতা যেকোন গণতন্ত্রের মৌলিক অধিকার। আবরারের অকাল মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ন্যায়বিচারের দাবি তোলা সকল কণ্ঠস্বরের সঙ্গে আমরা একাত্ম। তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।” মার্কিন দূতাবাস বাংলা ও ইংরেজী উভয় ভাষায় বার্তাটি প্রচার করেছে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








