বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি অব আমেরিকার নববর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনষ্ঠান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের ম্যানহাটানে একটি রেষ্টুরেন্টের পার্টি হলে বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি অব আমেরিকার নববর্ষ উপলক্ষে গত ৭ই জানুয়ারী মঙ্গলবার রাতে একটি জাকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজ করা হয়। অত্যন্ত প্রানবন্তভাবে প্রবাসী বিশিষ্টজনদের উপস্থিতে অনুষ্ঠানটি উদযাপিত হয়। সংগঠনের সভাপতি মো: শিমুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ দুলাল এর পরিচালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের এটর্নী এট-ল এটর্নী মঈন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশ সোসাইটির সভাপতি পদপ্রার্থী কাজী নয়ন আলী, মেঘা ইন্স্যুরেন্স-এর সিও ও প্রেসিডেন্ট রাজিব আহমেদ, সংগঠনের উপদেষ্টা আব্দুল মান্নান, সৈয়দ হেলাল মাহমুদ, বিশিষ্ট রাজনীতিবিদ শেখ আতিকুল ইসলাম, সহ-সভাপতি ফরহাদুল হক, সাহেদ আহমেদ, সাইফুল ইসলাম বিপ্লব, যুগ্ম-সাধারন সম্পাদক বিজয় বিশ্বাস।

সোসাইটির সদস্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন রফিকুর রহমান, আশিকুর রহমান, আশ্রাফ ভূইয়া, জহিরুল ইসলাম, আমিরুল ইসলাম, মো: হেলাল মিয়া, রেজাযুল আজাদ ভূইয়া, আকবর হোসেন স্বপন, মো: আবুল কালাম, মুকিদুল ইসলাম, খন্দকার জাহিদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় কন্ঠ শিল্পী ক্লোজআপ তারকা রাজিব ভট্টাচার্য্য ও আমেরিকার জনপ্রিয় কন্ঠশিল্পী সম্পা জামান ও সুম্মিতা।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








