Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশ বিমানের ঢাকা- নিউইয়র্ক ফ্লাইট অচিরেই চালু হচ্ছে!

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: July 29, 2012 | 5:32 PM

একুশ নিউজ মিডিয়া:লস এঞ্জেলেস, ২৮ জুলাই :বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান এমপি তার ব্যক্তিগত সফরের অংশ হিসাবে নবনির্বাচিত ক্যালিফোর্ণিয়া ষ্টেট আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ইফতারি ও মতবিনিময় সভায় স্থানীয় প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবেই। ’৭৫-এ আমরা বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারিনি। বঙ্গবন্ধুকে রক্ষা করতে না পারায় ’৭১-এ পরাজিত যুদ্ধাপরাধীরা এদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছিলো। যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে তিনি প্রবাসীদের সোচ্চার হবার জন্য আহ্বান জানান।

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান একুশ নিউজ মিডিয়ার জাহান হাসানের সাথে এক সাক্ষাৎকারে বলেন, গার্মেন্ট শিল্পের মত বাংলাদেশের পর্যটন খাতকে আরও বিকশিত করার লক্ষ্যে প্রাইভেট ট্যুর অপারেটরদের উৎসাহিত করার জন্য অচিরেই প্রনোদনা প্যাকেজ ঘোষণা করা হচ্ছে। ট্যুর বাসসহ পর্যটন খাতে ব্যবহৃত সামগ্রীর উপর আমদানি কর কমানো হচ্ছে। ১২টি দেশে পর্যটন মেলাতে বাংলাদেশের প্রাইভেট ট্যুর অপারেটররা অংশ নিচ্ছে। ইতিমধ্যে জার্মানী, স্পেন ও জাপান থেকে ট্যুর অপারেটরদের প্রতিনিধিরা বাংলাদেশ সফর করে গেছে।

আমেরিকা ও ইউরোপ থেকে আগত টুরিস্টদের অন-এরাইভ্যাল ভিসা প্রদান করা হচ্ছে। গত বছর বিদেশ থেকে ৫ লাখেরও বেশী পর্যটক বাংলাদেশ ভ্রমণ করে গেছেন। ২০১০-১১ অর্থবছরে বিদেশি পর্যটকদের বাংলাদেশ ভ্রমণ বাবদ মোট ৫৯৪ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকা বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। দেশের মাঝে পর্যটনকে আকর্ষনীয় করার লক্ষ্যে প্রতি বছর ৬টি পর্যটনমেলার আয়োজন করা হচ্ছে।

পর্যটন মন্ত্রী বলেন পর্যটন শিল্পকে গুরুত্ব দিয়ে কক্সবাজারকে পৃথিবীর সুন্দরতম পর্যটন নগরী হিসাবে গড়ে তোলার অংশ হিসাবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ নামে একটি সংস্থা মন্ত্রীপরিষদ ক্যাবিনেট মিটিংএ অনুমোদিত হয়েছে। আগামী সংসদে এই বিল উত্থাপণ করা হবে। এতে বিদেশী পর্যটকদের জন্য এক্লুসিভ টুরিস্ট জোন থাকবে। ২০১৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কক্সবাজার স্টেডিয়াম নির্মিত হতে যাচ্ছে। তিনি বলেন, পর্যটনের এই বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এতে দেশের ভাবমূর্তির উন্নতি হবে। বৈদেশিক মুনাফা অর্জন করা সম্ভব হবে।

মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান বলেন, তিন বছর পর ইন্টারন্যাশনাল সিভিল এভিশেন অর্গানাইজেশন (আইকাও) এর কালো তালিকা থেকে মুক্ত হলো বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ২০০৯ সালের জুনে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইকাও) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কার্যক্রমে নানা অসঙ্গতির কারণে বাংলাদেশকে নিরাপত্তা উদ্বেগের বিষয়ে সিগনিফিকেন্ট সেফটি কনসার্নের (এসএসসি) তালিকাভুক্ত করে। যা বিমান চলাচল ব্যবসায় কালো তালিকা হিসেবে ধরা হয়। এদিকে এসএসসিতে থাকার ফলে আমেরিকান ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বেবিচককে ক্যাটাগরি-২ এ রেখেছে।

তিনি বলেন, এই কালো তালিকা থেকে  শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বের হয়ে আসার ফলে আগামী ৬ মাসের মধ্যে ঢাকা- নিউইয়র্কের মাঝে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু হবার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলাদেশ ২টি অত্যাধুনিক বোয়িং ৭৭৭-৩০০ বিমান কিনেছে। তিনি বলেন, বিশ্বের উন্নত বিমানবন্দরগুলোর সাথে সামঞ্জস্য রেখেই এ বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এজন্য পুরো বিমানবন্দরকেই অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন নিরাপত্তা বলয়ের আওতায় আনা হচ্ছে। তাছাড়া বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে স্থাপন করা হচ্ছে স্বয়ংক্রিয় এর্লাম ও ভিডিও সার্ভিলেন্স সিস্টেম। একই সাথে যাত্রীদের দেহতল্লাশি, ব্যাগেজ ও কেবিন ব্যাগেজ স্ক্যানিং পদ্ধতিতেও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের পরিবহন নিরাপত্তা প্রশাসন (টিএসএ ) এবং আন্তর্জাতিক সংস্থার প্রত্যয়ন অনুসারে বিস্ফোরকদ্রব্য ও ধাতব-অধাতব পদার্থ শনাক্ত করতে হযরত শাহজালাল বিমানবন্দরে স্থাপিত হচ্ছে সিটি প্রযুক্তির স্ক্যানিং মেশিন। পাশাপাশি বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি ও নিয়ন্ত্রণের জন্য খোলা হচ্ছে নিরাপত্তা কন্ট্রোল সেন্টার। বাণিজ্যিকভাবে বিমানকে লাভজনক করার জন্য ১০টি উড়োজাহাজ সংগ্রহ, সার্বিক খরচ কমানো ও ফ্লাইট সূচি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যালিফোর্ণিয়া ষ্টেট আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বারব্যাঙ্ক নির্বাচনী এলাকার ডেমোক্রেটিক ইউ এস রিপ্রেজেন্টেটিভ কংগ্রেসম্যান এডাম শীফ উপস্থিত ছিলেন। তিনি বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের পর্যটন শিল্পসহ অন্যান্য খাতে অবিরাম সহযোগিতার আশ্বাস দেন।

ডাঃ রবি আলমের সঞ্চালনা ও শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে লস এঞ্জেলেসের কন্সাল জেনারেল এনায়েত হোসেন, ভাইস কন্সাল, কমার্শিয়াল কন্সাল সহ অনেক স্থানীয় প্রবাসীরা এই উপলক্ষে উপস্থিত ছিলেন।

ভিডিও লিঙ্কঃ http://www.youtube.com/watch?v=pj3rk1Tnjzw

ছবি লিঙ্কঃ 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV