বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র’র সাধারণ সভায় নতুন কমিটি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র ইন্ক এর সাধারণ সভা নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমানত উল্লাহ এর পরিচালনায় সভার শুরুতে একযোগে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জাতির জনক বঙ্গবঙ্গু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গণি ওসমানী, সকল সেক্টর কমান্ডার, মুজিব বাহিনীর চারজন সেক্টর কমান্ডার ও ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ বীরাঙ্গনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বিগত দিনে করোনায় আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা শামছুল আনোয়ার মুকুল, বীর মুক্তিযোদ্ধা আকতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আশরাফ হোসেন মৃধা ও বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আলী (নন্তু) ইহলোক ত্যাগ করায় তাঁদেন আত্মার মাগফেরাত কামনা করে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরীফ উদ্দিন কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন।
সভায় বক্তাগণ মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতার অংক বিশ হাজার টাকায় উন্নীত করায় প্রধানমন্ত্রী ও তার সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতির দাবী করেন।
সভায় সর্বসম্মতিক্রমে ২০২১-২০২৩ সালের জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের নতুন কমিটি নির্বাচিত করা হয়।
নব নির্বাচিত কমিটি: কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মুকিত চৌধুরী, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর আবদুল কাদের, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এএসএম মাসুদ ভূইয়া, সহকারী-কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আমানত উল্লাহ্, সহকারী-কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সরকার, সহকারী-কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী-কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম আজিম, সহকারী-কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মিসবাহ্ আহমেদ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হাই মঞ্জু, সহকারী-কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরীফ উদ্দিন, সহকারী-কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস, এম রফিকুল ইসলাম, সহকারী-কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ হানিফ, সহকারী-কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ সাব্বির রহমান, সহকারী-কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল মিয়া, সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আমিন, সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মঈনুদ্দীন আজাহার, সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ, সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মইনুর রহমান, সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুল হক।
সভায় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল আবছার মিয়া, বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন। সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী তার বক্তব্যে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ও নিজ নিজ এলাকায় তালিকাভূক্ত ও ভাতাপ্রাপ্ত সকল প্রকৃত মুক্তিযোদ্ধাকে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements








