বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ ইনক ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি ইনক নিউইয়র্কে ইফতার ও দোয়া মাহফিল যৌথভাবে আয়োজন করেছে। গত ২২ ফেব্রুয়ারি রোববার ব্রঙ্কসের হাসান চাইনিজ রেস্টুরেন্টে এ আয়োজনে দোয়া পরিচালনা করেন পার্কচেস্টার ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মাওলানা ওবাদুল্লাহ হক। দোয়ায় মহান ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস ইনক-এর সাবেক সভাপতি সামাদ মিয়া জাকারিয়ার মায়ের সুস্থতা এবং সবার রোগমুক্ত সুস্বাস্থ্য কামনা করা হয়। মরহুম ডা. ফেরদৌস আহমেদ (পিতা: আব্দুর রহিম)-এর রুহের মাগফেরাত কামনাও করা হয়। সংগঠনের প্রয়াত সদস্যদের মধ্যে মরহুম হুমায়ন কবির, জীবন বিশ্বাস, কাইয়ুম হোসেন, রফিকুল ইসলাম ও মফিজ উদ্দিন মাছুমকে বিশেষভাবে স্মরণ করা হয়।
অনুষ্ঠানের আহ্বায়ক কমিটিতে যৌথভাবে দায়িত্ব পালন করেন হাসান আলী (আহ্বায়ক ও ভারপ্রাপ্ত সভাপতি, সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি ইনক) এবং বীর মুক্তিযোদ্ধা আবু জাফর (আহ্বায়ক ও ডেপুটি কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নিউইয়র্ক স্টেট কমান্ড ইউ.এস.এ ইনক)। সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন কামাল উদ্দিন (সাবেক কমিশনার), বীর মুক্তিযোদ্ধা জাহানগীর আলম, বীর মুক্তিযোদ্ধা এম এ নাসির এবং কবি আবু তাহের চৌধুরী। অনুষ্ঠান শেষে আয়-ব্যয়ের হিসাব পেশ করেন কবি আবু তাহের চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নিউইয়র্ক স্টেট কমান্ড ইউ.এস.এ ইনক-এর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সী, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাবিবুর রহমান, ইয়াসমিন হাবিব, উপদেষ্টা তোফায়েল আহম্মেদ চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা ড. শাহজাহান, সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি ইনক-এর বীর মুক্তিযোদ্ধা সরকার আব্দুল মজিদ (সহ-সভাপতি), খবির উদ্দিন ভূঁইয়া (সহ-সভাপতি), কাজী রবিউজ্জামান (সাধারণ সম্পাদক), আজিজুল হক (সহ-সাধারণ সম্পাদক), মো. রেজাউল করিম (সাংগঠনিক সম্পাদক), ফারুক আহমেদ (প্রচার সম্পাদক), মকবুল মিয়া (দপ্তর সম্পাদক), সুধাংশু কুমার মন্ডল (সংস্কৃতি বিষয়ক সম্পাদক), খায়রুল ইসলাম নাসির (কোষাধ্যক্ষ) এবং আতিকুর রহমান (ক্রীড়া সম্পাদক), সদস্যদ কর্পোরাল (অব.) আব্দুল মতিন, নাসির উদ্দিন চিনু (সাবেক চেয়ারম্যান), মোতাছির দেওয়ান মঞ্জু, আহাদ তালুকদার বাবুল এবং বীর মুক্তিযোদ্ধা তফাদার নুর।
এছাড়াও বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ (সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ সোসাইটি ইনক), উপদেষ্টা অধ্যক্ষ মো. সানাউল্লাহ, মূলধারার রাজনীতিবিদ আব্দুস শহীদ (সভাপতি আমেরিকান বাংলাদেশ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক), ইমরান শাহ রন (আহ্বায়ক, ব্রঙ্কস বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব), শামিম আহমেদ (সভাপতি, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস ইনক), লোকমান হোসেন লুকু (সিনিয়র সহ-সভাপতি, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক), কফিল আহমদ চৌধুরী (সভাপতি, সিলেট জেলা সমিতি ইউ.এস.এ ইনক), ছালাম আকন্দ (সাবেক সভাপতি) ও লস্কর মইজুর রহমান জুয়েল (সাধারণ সম্পাদক, সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউ.এস.এ ইনক), এবং মোস্তাক আলম চৌধুরী (সাবেক চেয়ারম্যান)।
অন্যান্য উপস্থিতিদের মধ্যে ছিলেন সামাদ মিয়া জাকারিয়া, জহিরুল হক, মো. নজরুল, জিল্লুর রহমান, জাহিদুল ইসলাম, এমডি মমিনুর রহমান, এমডি আব্দুর রহমান, এমডি হক, এমডি আর ইসলাম, বিভুতি রায়, শ্যামল কান্তি চন্দ, এস. এম. মনিরুল ইসলাম, দেলোয়ার হোসেন, সিকাত উদ্দিন আহমেদ, শাহজাহানসহ প্রমুখ। দোয়া ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








