Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি: সভাপতি ওয়াহিদ, সাধারণ সম্পাদক কামাল

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: December 16, 2025 | 11:31 AM

ইউএসএনিউজঅনলাইন.কম , নিউইয়র্ক :নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচন। গত ১৩ ডিসেম্বর শনিবার জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজার মামাস পার্টি হলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট কামাল উদ্দিন।
ভোট গনণা শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ আবুল বাশার ও অ্যাডভোকেট মো. সামিউল করিম আলমগীর উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন জানায়, নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ পেয়েছেন ১৫৬ ভোট এবং তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী এডভোকেট আরিফুর রহমান চৌধুরী পেয়েছেন ৭৭ ভোট এবং এ্যাডভোকেট মাহাবুবার রহমান বকুল পেয়েছেন ৩০ ভোট।

সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট কামাল উদ্দিন পেয়েছেন ১০০ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী এডভোকেট মো. সাইদুর রহমান পেয়েছেন ৯৬ ভোট এবং এডভোকেট রেদোয়ানা রাজ্জাক সেতু পেয়েছেন ৬২ ভোট।
নির্বাচন কমিশন সূত্র জানায়, অনলাইন ও অফলাইন মিলিয়ে মোট ৩০৮ জন ভোটারের মধ্যে ২৬৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
জানা যায়, নির্বাচনে সকাল প্রায় ১১টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত ভোট উৎসবে সংগঠনটির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা নির্বাচিত হন। ১৭ টি পদের মধ্যে ৭ টি পদে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি ব্যারিস্টার মো. আকমল খান ও এডভোকেট সোনিয়া সুলতানা, যুগ্ম সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু ও মো. নুরুল করিম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ এডভোকেট মাহবুর আলম, প্রচার সম্পাদক এডভোকেট জয়দীপ আচার্য্য, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এডভোকেট কাউসার পারভীন চৌধুরী, সমাজ কল্যান সম্পাদক মো. সফিকুল ইসলাম, অফিস সম্পাদক এডভোকেট মাহবুব আলম, কার্যকরী সদস্য : এডভোকেট মোহাম্মদ হাসনাত করিম ফাহিম, পর্না ইয়াসমীন, এডভোকেট কাজী এম জুয়েল, এডভোকেট রুবিনা মান্নান এবং এডভোকেট সাব্বির আহমেদ মাজহার।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল প্রার্থী এবং ভোটারসহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলকে সহযোগীতা করার জন্য ধন্যবাদ জানান।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল উদ্দিন সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনসহ সংগঠনটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনক-এর কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV