বাংলাদেশ সফর শেষে নিউইয়র্কের ৫ স্টেট সিনেটর ফিরছেন শনিবার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ সফর শেষে কাল শনিবার ফিরছেন নিউইয়র্কের ৫ স্টেট সিনেটর। কক্সবাজার, সিলেটসহ বিভিন্ন দর্শনীয়স্থান পরিদর্শন এবং বাংলাদেশের অনিন্দ সুন্দর প্রকৃতি অবলোকন করে নিউইয়র্ক ফিরছেন ৫ স্টেট সিনেটর। গত ২০ অক্টোবর সিনেটর লুইস সেপুলভেদার নেতৃত্বে সিনেটর জেমস স্কুফিস, সিনেটর লিরয় কমরি, সিনেটর জন ল্যু ও সিনেটর কেভিন এ পার্কার ঢাকায় পৌঁছান। তারা এখন নিউইয়র্কের পথে। সফরকালে তারা বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, জাতীয় সংসদের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান কর্নেল (অব.) ফারুক খান এবং সিলেট চেম্বার অব কমার্স-এর মতবিনিময় সভায় যোগ দেন। এছাড়াও ৫ সিনেটর সিলেটে চা বাগান, ঢাকায় বঙ্গবন্ধু মমোরিয়াল জাদুঘর ও কক্সবাজার সমুদ্র সৈকত পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমীন চৌধুরী চলতি বছরের প্রথম দিকে নিউইয়র্ক সফরকালিন স্টেট সিনেটর লুইস সেপুলভেদা তার সাথে সাক্ষাৎ করেন। এসময় স্পীকার তাদেরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এরই ধারাবাহিকতায় সিনেটররা বাংলাদেশ সফরে যান।
তাদের সফরসঙ্গী হিসেবে ছিলেন ডেমোক্র্যাট দলীয় মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, কুইন্স ডেমোক্র্যাট পার্টির ডিষ্ট্রক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহীম হাওলাদার ও আইটি স্পেশালিষ্ট মির্জা গালিব। এছাড়াও স্টেট সিনেটরদের বাংলাদেশ সফর কভার করার জন্য বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশন-এর একটি প্রতিনিধি দলও তাদের সঙ্গে ছিলেন।
এদিকে ঢাকা যাওয়ার প্রাক্কালে গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রঙ্কসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘গুড উইল ভিজিট’ টু বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা স্টেট সিনেটর লুইস সেপুলভেদা সফরের বিস্তারিত তুলে ধরেন। এসময় তিনি জানান, নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটি একটি গ্রোয়িং কমিউনিটি। আমাদের সাথে বাংলাদেশি কমিউনিটির সুসম্পর্ক রয়েছে। আমরা আশা করছি এই সফরের মধ্য দিয়ে নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সৌহার্দ্য সম্প্রীতি আরো বৃদ্ধি পাবে। পাশাপাশি বাংলাদেশের কৃষ্টি-কালচার সম্পর্কে আমরা আরো অবহিত হতে পারবো।
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








