Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশ সরকারের অর্থ প্রতিমন্ত্রীর সাথে সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতি ইউএসএ’র মতবিনিময়

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: March 7, 2017 | 8:59 AM

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র সফররত গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপির সাথে প্রবাসী সুনামগঞ্জবাসী মতবিনিময় করেছেন। প্রতিমন্ত্রীর সম্মানে সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতি ইউএসএ ইনক এই সভা ও নৈশভোজের আয়োজন করে। উল্লেখ্য, প্রতিমন্ত্রী মান্নান সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য। খবর ইউএনএ’র।

সিটির জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ পানসী রেষ্টুরেন্টে গত ২ মার্চ বৃহস্প্রতিবার রাত সাড়ে ১০টার দিকে অনুষ্ঠত সভায় প্রতিমন্ত্রীকে স্বাগত জানান সমিতির সভাপতি আব্দুল মুকিত চৌধুরী ও সাধারণ সম্পাদক অসিত ডি চৌধুরী। সভায় সমিতির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ ও প্রবাসী সুনামগঞ্জবাসীদের মধ্যে জাহেদ চৌধুরী অপু, মাসুদুল চৌধুরী, আইয়ুব আলী, জাহাঙ্গীর আলম, আব্দুল মন্নাফ তালুকদার, নূরুল গনি নজরুল, এলেমান চৌধুরী, পবিত্র দাস, সহদেব তালুকদার, পংকজ তালুকদার, বিদ্যুৎ কান্তি দে প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে গত ১ মার্চ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে প্রতিমন্ত্রী মান্নান জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছলে সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতির সভাপতি আব্দুল মুকিত চৌধুরীর নেতৃত্বে সংগঠনের সদস্যরা ফুলের তোড়া দিয়ে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান। সভায় প্রতিমন্ত্রী এম এ মান্নান উপস্থিত প্রবাসীদের সাথে খোলামেলা আলোচনা করেন এবং প্রবাসীদের খোঁজখবর নেন। এসময় প্রবাসীরা সুনামগঞ্জ জেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সমস্যাগুলো সমাধানের জন্য প্রতিমন্ত্রীর মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

ট্যাগ:
Situs Streaming JAV