Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব হলেন মাসুদ বিন মোমেন

অনলাইন ডেস্ক পঠিত: 38 বার

প্রকাশিত: December 31, 2019 | 7:37 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ভারপ্রাপ্ত সচিব মাসুদ বিন মোমেন। আজ মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের স্থলাভিষিক্ত হলেন।

মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) সালাহউদ্দিন নোমান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘এই মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়েছে যে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।’

দক্ষ কূটনীতিক মাসুদ বিন মোমেন পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। এর আগে, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন মাসুদ বিন মোমেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV