বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানকে নিউইয়র্কে নাগরিক সংবর্ধনা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতিসংঘে ৭৪তম অধিবেশনে যোগদানরত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, নেত্রকোণা’র উন্নয়নের নতুন অগ্রদূত সাজ্জাদুল হাসানকে নিউইয়র্কে নাগরিক সংবর্ধনা দিয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসকারী নেত্রকোণা জেলাবাসী। সংবর্ধনা উপলক্ষে মত-পথ ভুলে সকল নেত্রকোণাবাসী মিলিত হয়েছিল জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে।

‘অভিবাদন পর্ব ও আলোচনা পর্ব ‘- দুটি পর্বে বিভক্ত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যথাক্রমে পরিমল চন্দ্র সাহা এবং মোস্তফা জামান ইদ্রিসী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি, বর্তমানে আইজিপি পদমর্যাদা সম্পন্ন আন্তর্জাতিক যুদ্ধপরাধ আদালত বাংলাদেশ এর তদন্ত সংস্থার প্রধান, ঢাকাস্থ নেত্রকোনা জেলা সমিতির সভাপতি মুহাম্মদ আব্দুল হান্নান খান,

বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি, নেত্রকোণা’র কৃতি সন্তান মো: জহুরুল হক ও নেত্রকোণা থেকে আগত ৭৪ তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় যোগদানরত হুমায়ুন রশীদ খাঁন পাঠান (রুমেন) ডাইরেক্টর, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড

ইন্ডাস্টির্স (এফবিসিসিআই)। দুটি পর্বেই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বদর উদ্দিন আহমেদ, আবু ইসলাম খান বিটু, জাতিসংঘ স্থায়ী মিশনের প্রেস সেক্রেটারী নূরে এলাহী মিনা।
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








