Monday, 9 March 2026 |
শিরোনাম
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নিউইয়র্ক কনস্যুলেট পরিদর্শন

অনলাইন ডেস্ক পঠিত: 72 বার

প্রকাশিত: July 1, 2021 | 6:47 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আজ ১ জুলাই নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেন। কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা সহ কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাঁকে স্বাগত জানান।

কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ সার্বিকভাবে সমৃদ্ধি অর্জনের মাধ্যমে তাঁর সঠিক লক্ষ্যে এগিয়ে চলছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির অদম্য অগ্রযাত্রার কথা উল্লেখ করে ভূমি মন্ত্রী সকলকে বঙ্গবন্ধুর স্বপ্নের ’সোনার বাংলা’ প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহবান জানান।
তিনি আরো বলেন, প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নতি সাধনের পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি দেশের অর্থনৈতিক অঞ্চলসমূহে আরো বেশী করে বিনিয়োগের জন্য প্রবাসীদের অনুরোধ জানান।
কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা মন্ত্রীকে কনস্যুলেট এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা দেন এবং পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কনস্যুলেট এর কার্যক্রম তুলে ধরেন। পরে মন্ত্রী কনস্যুলেটের বিভিন্ন ধরণের কনস্যুলার সেবাকার্যক্রম পরিদর্শন করেন এবং কনস্যুলার সেবাপ্রার্থীদের সাথে কথা বলেন। ভূমি মন্ত্রী কনস্যুলেটের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার জন্য কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দকে অনুরোধ জানান। কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা ভূমি মন্ত্রীকে কনস্যুলেট পরিদর্শনের জন্য ধন্যবাদ জানান।

ট্যাগ:
Situs Streaming JAV