Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া ১২ জুন নিউইয়র্ক আসছেন

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: June 6, 2013 | 11:36 PM

নিউইয়র্ক: তিন দিনের সফরে ১২ জুন নিউইয়র্ক আসছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। শান্তি মিশনের বিভিন্ন বিষয়ে আলোচনা করতে তার এই সফর বলে জানিয়েছে জাতিসংঘে বাংলাদেশ মিশন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন জানিয়েছেন, সফরসূচি চূড়ান্ত করা হয়েছে। এখানে জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল হার্ভে ল্যাডসুস ও ফিল্ড সাপোর্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল আমিরা হকের সঙ্গে তার বৈঠক হবে। মূলত শান্তি মিশনে বাংলাদেশের আরো বেশি জোরালো অংশগ্রহণের সুযোগ নিয়ে আলোচনা করতেই সেনাপ্রধানের এই সফর বলে জানান ড. একে আবদুল মোমেন।

06062013_000007

তিনি আরো জানান, মালিতে শান্তি রক্ষায় বাংলাদেশের নতুন আরো ৬০০ সদস্য নেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে।এছাড়া শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের ইকুইপমেন্ট সরবরাহের প্রস্তাবে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। আর এ বিষয়গুলো সেনাপ্রধানের এবারের সফরে গুরুত্ব পাবে।বিশ্বের বিভিন্ন দেশে শান্তি রক্ষায় দায়িত্ব পালনরত বাংলাদেশি অফিসার ও সেনাদের যাতায়াতে নিজস্ব উড়োজাহাজ ব্যবহার, তাদের ড্রেস, টুপি, বুটসহ বিভিন্ন ব্যবহার সামগ্রী বাংলাদেশ সরবরাহ করবে বলে এই প্রস্তাবে বলা হয়েছে। দীর্ঘ দিন ধরেই প্রস্তাবের পক্ষে লবি করে আসছে জাতিসংঘে বাংলাদেশ মিশন।

১৪ জুন নিউইয়র্ক ছেড়ে যাবেন জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। সফরকালে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সেনাপ্রধানের দেখা করার কোনো কর্মসূচি রয়েছে কিনা জানতে চাইলে স্থায়ী প্রতিনিধি জানান, এ পর্যন্ত তেমন কোনো কর্মসূচি নেওয়া হয়নি। সেনাপ্রধানের এই সফরকে অনেকটা রুটিন সফর হিসেবে উল্লেখ করে ড. একে আবদুল মোমেন বলেন, প্রতিবছরই একবার বাংলাদেশের সেনাপ্রধান জাতিসংঘে আসেন। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম সফর।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV