Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটির ইমিগ্রেশন আইন বিষয়ক মতবিনিময় : প্রেসিডেন্ট ট্রাম্পের ইমিগ্রেশন আইন সংক্রান্ত নির্বাহী আদেশের ব্যাপারে বাংলাদেশী কমিউনিটিকে সতর্ক থাকার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: March 20, 2017 | 1:03 AM

নিউইয়র্ক : নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ইমিগ্রেশন আইন বিষয়ক এক মতবিনিময় সভা শনিবার সন্ধ্যা ৬টায় ব্রুকলিনের নোয়াখালী সোসাইটি ভবনে অনুষ্ঠিত হয়। সভায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমিগ্রেশন আইন সংক্রান্ত নির্বাহী আদেশের ব্যাপারে বাংলাদেশী কমিউনিটিকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকীর সঞ্চালনায় ইমিগ্রেশন সংক্রান্ত মতবিনিময় সভায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি নাজমুল আলম, অ্যাটর্নি শেখ সেলিম, অ্যাটর্নি মো. আব্দুল আজিজ এবং অ্যাটর্নি গোলাম মোস্তফা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহ-সভাপতি আব্দুল খালেক খায়ের ও নোয়াখালী সোসাইটির সভাপতি রব মিয়া।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, স্কুল ও শিক্ষা সম্পাদক আহসান হাবিব, কার্যকরী সদস্য মঈনুল উদ্দিন মাহবুব, মোহাম্মদ আজাদ বাকের, আবুল কাশেম চৌধুরী, সাবেক কার্যকরী সদস্য সিরাজুল হক জামাল, নোয়াখালী সোসাইটির সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু, তাজু মিয়া, রফিকুল ইসলাম ভূইয়া, নাজমুল হোসেন মানিক, আবুল মনসুর, হাসানুজ্জামান বাদল, আবুল কালাম, মফিজুল্লাহ, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, আলী হোসেন, খালেদ সাইফুল্লাহ, মো. মজিবুল মওলা, শওকত আলী, সাঈদুর রহমান, সাফায়েত হোসেন, ফজলুল করিম, আবুল হাশেম, মোসলেম উদ্দিন, আনোয়ারুল ইসলাম, আশরাফুল ইসলাম, মনিরুল ইসলাম, মাহাবুবুর রহমান প্রমুখ।

সভায় আইন বিশেষজ্ঞরা বর্তমান ইমিগ্রেশন আইন সম্পর্কে নিজ নিজ ব্যাখ্যা তুলে ধরেন এবং উপস্থিত প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় তারা কমিউনিটিকে সতর্ক করে বলেন, আমরা যেনো আমেরিকার আইন মেনে চলি। অহেতুক কারো সঙ্গে কেউ যেনো ঝগড়া বিবাদে না জড়াই। আইন মেনে চললে যে কোনো প্রতিকূল পরিবেশ মোকাবেলা করা সম্ভব। তারা ইমিগ্রেশন সংক্রান্ত সমস্যা মোকাবেলায় যে কোনো ইমিগ্রেশন আইনজীবীদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

সভায় বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম হাওলাদার উপস্থিত সকলকে, বিশেষ করে নোয়াখালী সোসাইটিকে মতবিনিময় অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। এর আগে সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন সংগঠনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী।

স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপনের ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সোসাইটি। সংগঠনের গণসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ জানান, আগামী ২৬ মার্চ রোববার বিকাল ৪টা থেকে গভীর রাত পর্যন্ত ব্রুকলিনের পিএস-১৭৯ মিলনায়তনে স্বাধীনতা দিবস উদযাপন করা হবে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও শিশুদের অংশগ্রহণে থাকবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকী সকল প্রবাসীকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV