বাংলাদেশ সোসাইটির নির্বাচনে ‘নয়ন-আলী’ প্যানেলের মনোনয়নপত্র বাতিল হওয়া দু’সদস্য প্রার্থীর নির্বাচন কমিশনে বৈধতার আবেদন, মামলার হুমকি : কমিশনের রিভিউ বৈঠক আজ
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন নির্বাচনে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গত ৪ সেপ্টেম্বর মঙ্গলবার নির্বাচন কমিশন ঘোষিত চুড়ান্ত প্রার্থী তালিকায় ‘নয়ন-আলী’ প্যানেলের দু’সদস্য পদপ্রার্থী জেড আর চৌধুরী ও আলী আকবরের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এদিকে, মনোনয়নপত্র বৈধ ঘোষণার দাবি জানিয়ে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশন ও কার্যকরী কমিটিকে ৪৮ ঘন্টার লিখিত আল্টিমেটাম দিয়েছে। লিখিত আবেদনে মামলার হুমকিও রয়েছে। তাদের আদেনের প্রেক্ষিতে বিষয়টি রিভিউর জন্যে কমিশনের পূর্ণাঙ্গ বৈঠক বসছে আজ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোসাইটির কার্যকরী পরিষদের ১৯ পদে মোট ৩৮জন প্রার্থীর নাম চুড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পেয়েছে। এরমধ্যে ‘রব-রুহুল’ প্যানেলের ১৯জন, ‘নয়ন-আলী’ প্যানেলের ১৭ জন এবং সভাপতি ও সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র দু’প্রার্থীর নাম রয়েছে। ‘নয়ন-আলী’ প্যানেলের কার্যকরী সদস্য পদপ্রার্থী জেড আর চৌধুরী (ভোটার নং ৮৫৪৭) এবং আলী আকবরের (ভোটার নং ১৬৫৪) নাম চুড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পায়নি।
এদিকে দু’প্রার্থীর নাম বাতিল করায় ‘নয়ন-আলী’ প্যানেলের কর্মকর্তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন। মনোনয়নপত্র বৈধ ঘোষণার দাবি জানিয়ে মনোনয়নপত্র বাতিল হওয়া দু’প্রার্থী নির্বাচন কমিশন ও কার্যকরী কমিটিকে ৪৮ ঘন্টার লিখিত আল্টিমেটাম দিয়েছে। লিখিত আবেদনে মামলার হুমকিও দিয়েছে তারা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সোসাইটির গঠনতন্ত্রের এক্সভিআই ধারার সেকশন ডি, ই ও এফ আর নির্বাচন কমিশনের ১৯ ধারা মোতাবেক মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থকের স্বাক্ষর না থাকায় দু’প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
দু’প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার জামাল ইউ আহমেদ ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, নির্বাচন কমিশন সোসাইটির গঠনতন্ত্রের সংশ্লিষ্ট ধারা মোতাবেক প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই-বাছাই করে সিদ্ধান্ত নিয়েছে। এখানে পক্ষপাতিত্বের বিষয়টি অবান্তর।
জামাল ইউ আহমেদ জানান, মনোনয়নপত্র বৈধ ঘোষণার দাবি জানিয়ে মনোনয়নপত্র বাতিল হওয়া দু’প্রার্থী নির্বাচন কমিশন বরাবর লিখিত আবেদন করেছে। তাদের আদেনের প্রেক্ষিতে বিষয়টি রিভিউর জন্যে কমিশনের পূর্ণাঙ্গ বৈঠক বসবে আজ রোবাবার।
মনোনয়নপত্র বাতিল বিষয়ে ‘নয়ন-আলী’ প্যানেলের পক্ষ থেকে নাম প্রকাশ না করার শর্তে একজন সাবেক কর্মকর্তা ইউএসএনিউজঅনলাইন.কমকে বলেছেন, ‘নয়ন-আলী’ প্যানেলের কার্যকরী সদস্য পদপ্রার্থী জেড আর চৌধুরী (ভোটার নং ৮৫৪৭) এবং আলী আকবরের মনোনয়নপত্র বাতিলে সোসাইটির গঠনতন্ত্রের সংশ্লিষ্ট ধারার ভুল ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন।
এব্যাপারে ‘নয়ন-আলী’ প্যানেলের সভাপতি পদপ্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন বলেন, নির্বাচন কমিশন ছোটখাটো ত্রুটি না দেখে কমিউনিটির বৃহত্তর স্বার্থে সকল প্রার্থীকে নির্বাচন করার সুযোগ দেবেন এটাই সবার প্রত্যাশা। নির্বাচন কমিশনের অফিসিয়ালী সিদ্ধান্ত জানার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে প্যানেলের পক্ষ থেকে জানান হয়।
এব্যাপারে সোসাইটির সভাপতি কামাল আহমেদ জানান, নির্বাচন কমিশনের ব্যাপারের আমাদের কোন বক্তব্য নেই। নির্বাচন কমিশন সোসাইটির গঠনতন্ত্রের আলোকে স্বাধীন ও নিরপেক্ষভাবেই কাজ করছে বলেই আমরা বিশ্বাস করি।
নির্বাচন কমিশন ঘোষিত ‘রব-রুহুল’ প্যানেলের চুড়ান্ত প্রার্থীরা হলেন: সভাপতি- আব্দুর রব মিয়া, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দীন দেওয়ান, সহ সভাপতি- আব্দুল খালেক খায়ের, সাধারণ সম্পাদক- রুহুল আমিন সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক- মো. আজাদ (বাকির), কোষাধ্যক্ষ- নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক- আবুল কালাম ভুঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক- ডা. শাহনাজ লিপি, জন সংযোগ ও প্রচার সম্পাদক- রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক- মোহাম্মদ টিপু খান, সাহিত্য সম্পাদক- ফয়সল আহমদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- মাইনুল উদ্দিন মাহবুব, স্কুল ও শিক্ষা সম্পাদক- প্রদীপ ভট্টাচার্য, কার্যকরী সদস্য- মোঃ সাদী মিন্টু, ফারহানা চৌধুরী, শাহ মিজান, আবুল বাশার, আক্তার হোসেন বাবুল ও সুশান্ত দত্ত।
‘নয়ন-আলী’ প্যানেলের চুড়ান্ত প্রার্থীরা হলেন: সভাপতি- কাজী আশরাফ হোসেন (নয়ন), সিনিয়র সহ সভাপতি- আব্দুর রহীম হাওলাদার, সহ সভাপতি- মোহাম্মদ রেজাউল করীম (সগীর), সাধারণ সম্পাদক- মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক- মোহাম্মদ দুলাল মিয়া, কোষাধ্যক্ষ- মোহাম্মদ জেড খান (ডিউক), সাংগঠনিক সম্পাদক- আহসান হাবিব, সাংস্কৃতিক সম্পাদক- মনিকা রায়, জন সংযোগ ও প্রচার সম্পাদক- শেখ হায়দার আলী, সমাজকল্যাণ সম্পাদক- আবুল কাশেম চৌধুরী, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী), ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- মোহাম্মদ এইচ রশীদ (রানা), স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ এস মিয়া (সামাদ) এবং কার্যকরী সদস্য- মোহাম্মদ এম আলম, মোহাম্মদ এ সিদ্দিক, সাঈদুর আর খান (ডিউক) ও আহসান উল্লাহ (মামুন)।
স্বতন্ত্র প্রার্থীরা হচ্ছেন: সভাপতি জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক আব্দুল মোমেন (সোহেল)।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








