Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটি’র সভাপতি কামাল আহমেদ এর মৃত্যুতে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধির শোক

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: April 6, 2020 | 10:37 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক-এর সভাপতি কামাল আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, বৃহৎ এই সংগঠনের সভাপতি হিসেবে কামাল আহমেদ নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ ও উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে নিউইয়র্কস্থ বাংলাদেশী কমিউনিটির অপূরণীয় ক্ষতি হলো এবং নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীগণ একজন আপনজনকে হারালো।

আমি জনাব কামাল আহমেদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও শুভান্যুধায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

ইতোমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে সাংবাদিক, ব্যবসায়ী, ধর্মীয় নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার যুক্তরাষ্ট্র প্রবাসী যে সকল ভাই-বোনেরা অকাল মৃত্যুবরণ করেছেন আমি তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান সৃষ্টিকর্তা এসকল পরিবারের সদস্যদের যেন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দেন।

পাশাপাশি যারা এই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV