বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ’র মৃত্যুতে নিউইয়র্ক কনস্যুলেট জেনারেল’র শোক
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির বৃহত্তম আমব্র্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ এর মৃত্যুতে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে যাচ্ছেন।

কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি, যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন কামাল আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, কামাল আহমেদ তাঁর নিজ কর্মগুণে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটিতে অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন ছিলেন। তাঁর মৃত্যু সকলের জন্য একটি অপূরণীয় ক্ষতি। প্রবাসীদের কল্যাণে তিনি সবসময় বাংলাদেশ কনস্যুলেটের সাথে যোগাযোগ রাখতেন এবং সহযোগিতা করতেন। অত্যন্ত অমায়িক, প্রচারবিমুখ ও নিরহংকার ব্যক্তি কামাল আহমেদ দীর্ঘদিন যাবত প্রবাসীদের বিভিন্ন ধরণের সহযোগিতা করেছেন।
বাংলাদেশ কমিউনিটিতে মরহুম কামাল আহমেদ এর অবদানের জন্য বাংলাদেশ কনস্যুলেট জেনারেল তাঁকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
উল্লেখ্য, নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির বৃহত্তম আমব্র্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ আজ ৫ এপ্রিল রোববার ভোর সাড়ে ৪টায় এ্যালমার্স্ট হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








