বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক’র সাবেক সহ সভাপতি ফারুক, সহ সভাপতি মাহমুদার মা ও সাহিত্য সম্পাদক কবি জুলীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/1410358162668643
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক’র সাবেক সহ সভাপতি তৌফিকুর রহমান ফারুক, সহ সভাপতি সৈয়দা মাহমুদা কবিরের মা এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি জুলী রহমানের সুস্থতা কামনায় গত ৪ জুলাই রোববার দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনক এদিন বাদ মাগরিব এ দোয়া মাহফিলের আয়োজন করে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

মিলাদ মাহফিল পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম-খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া ও ইসলামিক কালচারেল সেন্টার অ্যান্ড মসজিদ বিলালের ইমাম-খতীব মাওলানা মো: মইনুল ইসলাম। মুনাজাত পরিচালনা করেন মাওলানা একেএম আব্দুন নূর। মুনাজাতে তৌফিকুর রহমান ফারুক, মাহমুদা কবিরের মা ও কবি জুলী রহমানের সুস্থতা কামনা সহ দেশ-প্রবাসে করোনায় নিহতদের রূহের মাগফিরাত ও বিশ্ব মানবতার শান্তির জন্য দোয়া করা হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়া।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সহ সভাপতি প্রফেসর আমিনুল হক (চুন্নু), সহ সাধারণ সম্পাদক মো: ইমরান আলী টিপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু ফজর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বশির মিয়া, প্রচার সম্পাদক গোলাম মুহিত, কার্যকরী সদস্য মো. আব্দুল বাছির খান, মোহাম্মদ হোসেন মোল্লা ও মো. রেজা খান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক’র উপদেষ্টা আব্দুর রব দলা মিয়া, সাবেক সভাপতি নূরুল আহিয়া, মাহবুব আলম ও মোঃ শামিম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক এ ইসলাম মামুন, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র সভাপতি আব্দুস শহীদ, নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ১৮ (ব্রঙ্কস) এর সদ্য সমাপ্ত ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনের প্রার্থী মির্জা মামুন রশিদ, সিলেট ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি জুনেদ আহমদ চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট ইফতেখার সিরাজ, নুরে আলম জিকু, মখন মিয়া, জয়নাল চৌধুরী, জাফর তালুকদার, ইকবাল হোসেন, মমতাজ উদ্দিন মাস্টার, হাবিব ফয়েজি, নজরুল ইসলাম, সোহেল আহমেদ, তানিম চৌধুরী, পারভেজ সিদ্দিক, আমান মিয়া, ফখরুল উদ্দিন, ছদর উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশী কমিউিনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। পরে মুসল্লীদের মাঝে তবারুক বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়া সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements








