বাংলা একাডেমী মযহারুল ইসলাম কবিতা পুরস্কার ২০১২ পাচ্ছেন কবি শহীদ কাদরী
বাংলা একাডেমী মযহারুল ইসলাম কবিতা পুরস্কার ২০১২ পাচ্ছেন কবি শহীদ কাদরী।
বাংলা একাডেমী এক চিঠির মাধ্যমে যুক্তরাষ্ট্র অভিবাসী কবি শহীদ কাদরীকে এই সংবাদ জানিয়েছে। এই পুরস্কারের মূল্যমান একলক্ষ টাকা।
বাংলা একাডেমী ২০১০ সাল থেকে মযহারুল ইসলাম কবিতা পুরস্কার প্রদান করে আসছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফোকলোরবিদ, লেখক, গবেষক ও কবি অধ্যাপক মযহারুল ইসলামের স্মৃতি রক্ষা এবং বাংলাদেশের মেধাবী, খ্যাতিমান এবং প্রতিভাবান কবিদের অবদানের স্বীকৃতি প্রদান করা এই পুরস্কারের লক্ষ্য। মযহারুল ইসলাম কবিতা পুরস্কার ২০১০ পেয়েছেন বিশিষ্ট প্রবীণ কবি আবুল হোসেন। বাংলা কবিতায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ কবি সৈয়দ শামসুল হক বাংলা একাডেমী পরিচালিত মযহারুল ইসলাম কবিতা পুরস্কার ২০১১-এ ভূষিত হয়েছেন।
কবি শহীদ কাদরীর পক্ষে তাঁর একজন প্রতিনিধি ঢাকায় এ পুরস্কার গ্রহণ করবেন। শহীদ কাদরী বাংলা সাহিত্যের বিরলপ্রজ কবি। তাঁর কাব্যগ্রন্থ চারটি।
উত্তরাধিকার (১৯৬৭), তোমাকে অভিবাদন প্রিয়তমা (১৯৭৪), কোথাও কোন ক্রন্দন নেই (১৯৭৮), আমার চুম্বনগুলো পৌঁছে দিও (২০০৯)। বেরিয়েছে- ‘কবিতা
সমগ্র’ ও ‘ প্রেমের কবিতা’।
তিনি বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পেয়েছেন ১৯৭৩ সালে। মহান একুশে পদক
পেয়েছেন ২০১১ সালে।
এই পুরস্কার প্রাপ্তির সংবাদে কবির প্রতিক্রিয়া জানতে চাইলে, কবি সহাস্যে জবাব দেন
– ‘এই অর্জন আমাকে যারা ভালোবাসেন তাঁদের’।
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন








