বাইডেনকে বিজয়ী ঘোষণা ‘ডিসিশন ডেস্ক’র : ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট বাইডেন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : হোয়াইট হাউসের পথে বাইডেন। ইতোমধ্যেই জো বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করেছে মার্কিন তথ্য ও ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘ডিসিশন ডেস্ক’। নির্বাচনী ফলাফল সংগ্রহ, বিশ্লেষণ ও পূর্বাভাসের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের সুনাম রয়েছে।
‘ডিসিশন ডেস্ক’ সদরদপ্তর শুক্রবার তথ্য বিশ্লেষণের ভিত্তিত বলেছে, জো বাইডেনই হচ্ছেন আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট। তারা পূর্বাভাসে বলছে, ‘২০ ইলেকটোরাল ভোটের গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভানিয়াতে বাইডেনের জয় নিশ্চিত। এর ফলে এটা নিশ্চিত করে বলা যায় ওই অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোটসহ মোট ২৭৩টি ইলেক্টোরাল ভোট পাবেন ডেমোক্র্যাট প্রার্থী।’
প্রতিষ্ঠানটি বলেছে, জো বাইডেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট। তার ন্যূনতম ইলেকটোরাল কলেজ ভোট ২৭৩।
তাদের বিশ্লেষণ অনুযায়ী বর্তমানে ২৫৩ টি ইলেকটোরাল ভোট পেয়েছেন বাইডেন। এর সঙ্গে নিশ্চিতভাবে যুক্ত হয়েছে পেনসিলভানিয়ার ২০টি ইলেকটোরাল কলেজ।
জর্জিয়ার মত পেনসিলভেইনিয়াতেও বাইডেন ট্রাম্পকে টপকে যাওয়ার পর এ ঘোষণা দিল ডিসিশন ডেস্ক হেডকোয়ার্টার্স।
পেনসিলভানিয়ার পাশাপাশি আরও চারটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে এখনও ভোট গণনা চলছে। এর মধ্যে নর্থ ক্যারোলাইনায় ১৫টি, অ্যারিজোনায় ১১টি এবং নেভাদায় ৬টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। অবশ্য নর্থ ক্যারোলাইনায় পিছিয়ে আছেন বাইডেন।
তবে পেনসিলভানিয়ায় জয় পেলে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে বাইডেনকে তার আর কোনো ফলের জন্য অপেক্ষা করতে হবে না।
উল্লেখ্য, মার্কিন তথ্য ও ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘ডিসিশন ডেস্ক’ সদরদপ্তর। নির্বাচনী ফলাফল সংগ্রহ, বিশ্লেষণ ও পূর্বাভাস করে থাকে ডিসিশন ডেস্ক। ২০১২ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন ব্র্যান্ডন ফিনিগ্যান। সংস্থাটি সভাপতি হলেন ড্র ম্যাককয়। ‘ডিসিশন ডেস্ক’ সদরদপ্তর নির্বাচনী তথ্য সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে এপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারপেস (এপিআই) ব্যবহার করে থাকে।
২০২০ সালে নির্বাচনের ফলাফলের জন্য টুইটারের মাধ্যমে নয়টি ‘অফিসিয়াল সোর্স’ এর মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত হয়েছিল ‘ডিসিশন ডেস্ক’ সদরদপ্তর। সংস্থাটি দ্য ইকোনমিস্ট, বাজফিড, ভক্স এবং বিজনেস ইনসাইডারকে নির্বাচনের ফলাফল সরবরাহ করেছিল। এই সংস্থাটিই প্রথম জো বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করেছে।এদিকে, ফক্স নিউজের রিপোর্ট অনুযায়ী ইলেক্টোরাল কলেজ ভোটে জো বাইডেন ২৬৪ তে দাঁড়িয়ে। ট্রাম্প ২১৪। এখানে এসেই আকস্মিকভাবে থমকে দাঁড়ায় নির্বাচনের ফল। জো বাইডেনের প্রয়োজন আর মাত্র ৬টি ইলেক্টোরাল কলেজ ভোট। ট্রাম্পের প্রয়োজন ৫৬ ভোট। এমন অবস্থা চলে দীর্ঘ সময়। এ সময় মূল যুদ্ধ শুরু হয় সুইংস্টেট নেভাদা, পেনসিলভ্যানিয়া, জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনায়। নেভাদায় অল্প ব্যবধানে এগিয়ে ছিলেন বাইডেন। তবে সেখানে যে তিনি জিতবেন এমনটা নিশ্চিত ছিলনা। শুরু হয় বিশ্লেষণ। বলা হয়, এখানে তিনি জিতলেই পেয়ে যাবেন এ রাজ্যের মোট ৬টি ইলেক্টোরাল কলেজ ভোট। ফলে তিনি পৌঁছে যাবেন ম্যাজিক নাম্বার ২৭০-এ। অন্যদিকে সম্ভাবনা উঁকি দিতে থাকে জর্জিয়া থেকে। সেখানে পিছিয়ে থাকা বাইডেন ক্রমশ লিড নিতে থাকেন। শুক্রবার দুপুর নাগাদ তিনি ট্রাম্পের চেয়ে ৪৫০ ভোটে পিছিয়ে ছিলেন এ রাজ্যে। কিন্তু দুপুর তিনটার দিকে ট্রাম্পকে টপকে যান বাইডেন। তিনি এক হাজারের মতো ভোটে এগিয়ে যান। সঙ্গে সঙ্গে বিশ্ব মিডিয়ার সংবাদ শিরোনাম পাল্টে যেতে থাকে। বাইডেনের গতিতে ‘মোমেন্টাম’ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করা হয়। কোন কোন মাধ্যম লিখে ফেলে ‘জর্জিয়ায় অল্প ব্যবধানে এগিয়ে বাইডেন, পথ করে নিলেন হোয়াইট হাউসের’। সেই জর্জিয়াতেই তিনি বিজয়ের হাসি হাসবেন এমনটা যেন সময়ের ব্যাপার। এখানে আছে ১৬টি ইলেক্টোরাল কলেজ ভোট। ২৬৪ এর সঙ্গে তা যুক্ত হয়ে দাঁড়ায় ২৮০। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত হতে একজন প্রার্থীর প্রয়োজন ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








