বাইডেন প্রশাসনে জায়গা করে নিলেন বাংলাদেশি-আমেরিকান ফারাহ্ আহমেদ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ফারাহ্ আহমেদকে বাইডেন প্রশাসনে পল্লী উন্নয়ন সচিবালয়ের অধীনে স্টাফ প্রধান (Chief of Staff, Under Secretary of Rural Development) করা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশি এমেরিকান ফারাহ্ আহমেদ কে Chief Of Staff, Under Secretary Of Rural Development হিসাবে নিয়োগ দিয়েছেন। ফারাহ্ আহমেদ কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন। ২১ জানুয়ারি এই নিয়োগ প্রাপ্তির আগে ফারাহ কঞ্জ্যুমার এডুকেশনের সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবং কঞ্জ্যুমার ফাইন্যান্সিয়াল প্রটেকশন ব্যুরোর চীফ অপারেটিং অফিসারের সিনিয়র এডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও ফারাহ ইউএসডিএ-তেও কাজ করেছেন। ফারাহ আহমেদ বারাক ওবামার আমলেও ভিন্ন একটি দায়িত্বে ছিলেন।
ফারাহ্ আহমেদ ওয়াইয়োর একটি ইউনিভার্সিটির শিক্ষক ড. মাতলুব আহমেদ এবং ড. ফেরদৌস আহমেদ দম্পত্তির কন্যা। ফারাহ্ আহমেদের নানা ড: আব্দুল বাতেন খান বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড: আব্দুল মঈন খানের ভাগ্নি ফারাহ্ আহমেদ।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








