বাইডেন-হ্যারিসের সমর্থনে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সিতে প্রবাসীদের গাড়ি-প্যারেড
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : বাইডেন-হ্যারিসের সমর্থনে যুক্তরাষ্ট্রে প্রবাসীদের গাড়ি-প্যারেড করেছেন ওয়াশিংটন ডি.সিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ‘বাংলাদেশীজ ফর বাইডেন’-ব্যানারে এই গাড়ি বহর গত ২৩ অক্টোবর শুক্রবার অপরাহ্নে আলির্টনে কাবাব কিং রেস্টুরেন্টের পার্কিং লট থেকে শুরু হয়ে লী হাইওয়ে হয়ে হোয়াইট হাউজের সম্মুখ দিয়ে ম্যারিল্যান্ডে যায়। বাইডেন-হ্যারিস’র পক্ষে ব্যানার, ফেস্টুনসহ গাড়িগুলো হর্ণ বাজিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
গাড়ি বহরে অংশ নেন শরাফত হোসেন বাবু, আনিকা রহমান, জিয়াউদ্দিন, জাকির হোসেন, তোফায়েল আহমেদ, করিম সালাহউদ্দিন, আসিফ রহমান মুকিত, জাহিদ কাদের, কবিরুল ইসলাম, গোলাম মোস্তফা, শাহজালাল সুমন, আবুল কালাম আজাদ ও মো. বাবর।
আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ইউএস সিনেটের ৩৫ আসন এবং হাউজের ৪৩৫ আসনের নির্বাচন। একইসাথে স্টেট পার্লামেন্টের নির্বাচনও হবে। এ উপলক্ষে করোনা ভীতির মধ্যেই নির্বাচনে ডামাডোলে মেতে উঠেছে আমেরিকা। প্রধান দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনকে ঘিরেই আবর্তিত হচ্ছে গোটা প্রচারণা। ইতিমধ্যেই ৩৯টি স্টেটে আগাম ভোট নেয়ার কাজ শুরু হয়েছে।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








