Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বাইরের কেউ কিছু বললে অবশ্যই গুরুত্বপূর্ণ : হিউম্যান রাইটসের প্রতিবেদন সম্পর্কে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা

অনলাইন ডেস্ক পঠিত: 128 বার

প্রকাশিত: July 17, 2012 | 11:57 AM

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন,  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন চান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তবাণিজ্য সম্পর্ক বৃদ্ধি পাক। আজ মঙ্গলবার ময়মনসিংহের হালুয়াঘাট ও ভারতের তোরা সীমান্তের গোগরাকুরা স্থলবন্দর পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। মজীনা বলেন, দক্ষিণ এশীয় এলাকায় আন্তবাণিজ্যে সবচেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। তাই বাংলাদেশের সঙ্গে অন্য দেশের আন্তবাণিজ্য সুগম করতে তিনি গোগরাকুল স্থলবন্দর পরিদর্শন করেন। বৃহত্তর ময়মনসিংহে তিন দিনের সফরের অংশ হিসেবে আজ গোগরাকুরা স্থলবন্দর পরিদর্শনে যান মজীনা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া, পুলিশ সুপার গোলাম কিবরিয়া, বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তা ফিরোজ আহমেদ। এর আগে মজীনা ময়মনসিংহ শহরে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যান। এখানকার বিভিন্ন কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।  হালুয়াঘাটে স্থলবন্দর এলাকা পরিদর্শনকালে বিজিবি ও বিএসএফের সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন মজীনা। একই সঙ্গে এই এলাকায় বাংলাদেশ সরকারের সীমান্ত হাট করার পরিকল্পনার কথা জেনেও খুশি হন তিনি। এ সময় সীমান্তের বিভিন্ন দিক তুলে ধরে ব্যাখ্যা করেন বিজিবির ২৭ ব্যাটালিয়ন ময়মনসিংহের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ টি এম হাসান আহমেদ। বাংলাদেশ সরকার দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের সাম্প্রতিক প্রতিবেদন প্রত্যাখান বিষয়ে মজীনা বলেন, অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে বাইরের কেউ যখন কোনো কিছু বলে, তখন তা অবশ্যই গুরুত্বপূর্ণ। নিজের দিকে তাকালে অনেক কিছুই চোখে পড়ে না। অন্য কেউ দেখিয়ে দিলে তা সহজে বোঝা যায়। তিনি বলেন,  যুক্তরাষ্ট্রেও অনেক এনজিওসহ পররাষ্ট্র মন্ত্রণালয় নিজের ও বিভিন্ন দেশের মানবাধিকার নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে, যা যেকোনো নাগরিক ওয়েবসাইটে দেখতে পারে। যুক্তরাষ্ট্রের সরকার বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখে। তাই তিনি মনে করেন হিউম্যান রাইটস ওয়াচের ওই প্রতিবেদনটি সরকারের জন্য সহায়ক।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV