বাড়ি-গাড়ির শক্তি জোগাবে কৃত্রিম পাতা
অনলাইন ডেস্ক : গবেষণাগারে কৃত্রিমভাবে পাতা তৈরির বিষয়টিকে আরও একধাপ এগিয়ে নিতে কাজ করছেন যুক্তরাষ্ট্রের গবেষক ড্যানিয়েল নোসেরা। সূর্যের আলো থেকে শক্তি গ্রহণ করে গাছের পাতা যেভাবে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শক্তি উত্পন্ন করে, ঠিক সেভাবেই এই কৃত্রিম পাতাও শক্তি উত্পাদন করতে পারবে। বৈজ্ঞানিক কল্পকাহিনি নয়, শিগগিরই হয়তো এমন কৃত্রিম পাতা বাস্তবের মুখ দেখবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ। সম্প্রতি ‘দ্য আর্টিফিশিয়াল লিফ’ নামে কৃত্রিম পাতা নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য একটি চলচ্চিত্র জিই ফোকাস ফরোয়ার্ড ফিল্ম কমপিটিশনে পুরস্কার জিতেছে। বৈজ্ঞানিক ধারণানির্ভর ৩০ মিনিট দৈর্ঘ্যের বিভিন্ন প্রকল্প এ প্রতিযোগিতায় স্থান পায়। ‘দ্য আর্টিফিশিয়াল লিফ’ চলচ্চিত্রটিতে কৃত্রিম পাতার আবিষ্কারক ড্যানিয়েল নোসেরাকে তুলে ধরা হয়েছে। এবিসি নিউজকে নোসেরা জানিয়েছেন, তাঁর উদ্ভাবিত কৃত্রিম পাতা ভবিষ্যতে প্রচলিত সোলার প্যানেলের চেয়েও সাশ্রয়ী এবং বেশি বিদ্যুত্ উত্পাদন করতে সক্ষম হবে। কৃত্রিম পাতাকে আরও সহজলভ্য করতে এবং এ থেকে আরও কম খরচে বিদ্যুত্ তৈরির প্রক্রিয়ার উন্নয়নে কাজ করছেন গবেষক নোসেরা। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক নোসেরা ২০১১ সালে তাঁর এই কৃত্রিম পাতা উদ্ভাবনের ঘোষণা দিয়েছিলেন।প্রথম আলো
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন








