বাবার দায়িত্ব পালনই সবচেয়ে কঠিন :যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা

ইউএসএনিউজ ডেস্ক: বারাক ওবামা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। অনেক কঠিন দায়িত্ব তার। কিন্তু সেই ওবামা বললেন, তার কাছে সবচেয়ে কঠিন কাজ পিতার দায়িত্ব পালন করা। অবশ্য একে সবচেয়ে সম্মানজনক বলেও মনে করেন তিনি। ওবামা বলেন, শিশুদের প্রয়োজন তাদের পিতা-মাতার কাছ থেকে শর্তহীন ভালোবাসা, পর্যাপ্ত সময় এবং সুন্দর একটি কাঠামো। তিনি বলেন, জীবনের সুসময় বা দুঃসময়, সন্তানের সাফল্য বা ব্যর্থতায় তাদের দরকার পিতা-মাতার অফুরান সহযোগিতা। তাদের দায়িত্বশীল ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্বও পিতা-মাতার ওপর। নিজে সব সময় একজন ভালো বাবা হওয়ারও চেষ্টা করেন বলে জানান তিনি। বাবা দিবস উপলক্ষে গতকাল শনিবার ওবামা তার নিয়মিত রেডিও ও ইন্টারনেট ভাষণে এসব কথা বলেন। এতে তিনি পিতৃহীনভাবে নিজের বেড়ে ওঠা, বাবা হিসেবে তার অনুভূতি এবং মেয়েদের তিনি কি আদর্শে বড় করতে চান সেসব বিষয় তুলে ধরেন। খবর এপি। এনডিটিভির।সমকাল
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








