Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বাবা-মাকে আকাশের ঠিকানায় খুঁজে চলেছে চার বছরের মোশে

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: November 28, 2011 | 1:11 AM

Details

মুম্বাই হামলায় তিন বছর আগে বাবা-মাকে চিরতরে হারিয়েছে ছোট্ট মোশে। মা-বাবা এখন ওই আকাশটার কোথাও লুকিয়ে আছে এমনটাই ভাবে সে। সব, স-ব জানে চার বছরের মোশে। বাবা-মায়ের ছবিটা দু’হাতে আঁঁকড়ে কচি ঠোঁটে চুমু দেয় ও। সকালে ঘুম থেকে উঠে ছবিটার দিকে চেয়ে বলে ‘গুডমর্নিং মা, গুড মর্নিং বাবা। রাতেও একইভাবে ‘শুভ রাত্রি বলে ঘুমাতে যায় মোশে’। মুম্বাই থেকে অনেক দূর ইজরায়েলের আফুলা। সেখানে শিমন আর ইয়েহুদিত রোজেনবার্গ আগলে রেখেছেন বাপ-মাহারা নাতি মোশেকে। আর আছেন সান্দ্রা স্যামুয়েল মোশের দাই-মা। তিন বছর আগে এক অভিশপ্ত দিনে একরত্তি মোশেকে বুকে জড়িয়ে জঙ্গিদের চোখ এড়িয়ে নরিম্যান হাউস থেকে পালিয়েছিলেন তিনি। ঘিঞ্জি গলির আকাশ-বাতাস তখন গুলি-গ্রেনেডের কান ফাটানো আওয়াজ আর বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছিল। সঙ্গে ছিলেন পাচক কাজী জাকির হুসেন।

২৬ নভেম্বর, ২০০৮। সেই দিনই কোনও এক সময়ে জঙ্গিদের বুলেটে প্রাণ হারান মোশের বাবা-মা পণবন্দি রাবাই গ্যাব্রিয়েল হোল্টসবার্গ এবং তাঁর সন্তানসম্ভবা স্ত্রী রিভিকা। ওইটুকু বাচ্চা কী করে বোঝে কোথাকার কোন জঙ্গিরা এসে তার বাবা-মাকে মেরেছে? দাদু শিমন বলেন, “ছেলেটা খুব বুদ্ধিমান, হাসিখুশি রোজ স্কুলে যায়। ও জানে বাবা-মা আকাশে আছে। ও তো বলে, বাবা-মাকে জঙ্গিরা মেরে ফেলেছিল।” হঠাত্ হঠাত্ সান্দ্রার রাগ হয় খুব। মন খারাপও হয়। বলেন, ‘সে দিন আমি বেরিয়ে এসেছিলাম, ওঁরা বেরোলেন না। আরও অনেক কিছু করতে পারতাম। পারলাম না”।-আনন্দ বাজার পত্রিকা,ইত্তেফাক

 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV