Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বারাক ওবামার ফোনে চমকে গেলেন নবদম্পতি

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: January 2, 2015 | 3:35 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছুটি কাটাতে হাওয়াই যান প্রায়ই। সেখানে গল্‌ফ খেলেন তিনি। কিন্তু তার গল্‌ফ খেলতে যাওয়ার ফলেই এক জুটির বিয়ের দিনটি মাটি হয়ে গেল। প্রেসিডেন্টের নিরাপত্তার কারণে তাদের পূর্বপরিকল্পিত বিয়ের অনুষ্ঠানে বিঘ্ন ঘটলো। পরে অবশ্য একটু দূরে গিয়েই সারতে হয়েছিল তাদের বিয়ের অনুষ্ঠান। তাতে বর-কনে কিছুটা মনঃক্ষুণ্ন হলেও ওবামার ফোন পেয়ে সেটুকু উবে গিয়ে বরং আনন্দময় একটি বিয়ে সমপন্ন হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। বর ও কনে দু’জনেই সামরিক বাহিনীর সদস্য। শনিবার নিজেদের বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতিতে সময় কাটছিল তাদের। হঠাৎ তাদের জানানো হলো- মার্কিন প্রেসিডেন্ট ওবামা ও তার বন্ধুরা সেখানে গল্‌ফ খেলবেন। তাই সেখানে বিয়ের অনুষ্ঠান করা যাবে না। ১৬ ‘হোল’ দূরে তাদের অনুষ্ঠান সরিয়ে নিতে হবে। কিছুটা দূরে গিয়ে সেদিন বিয়ের অনুষ্ঠান হলো বটে। তবে তখনও চমক ফুরায়নি। অনুষ্ঠান শেষে বর-কনের সঙ্গে আমন্ত্রিত অতিথিরা ছবি তুলছিলেন। এ সময় বর মাল্লুই এডওয়ার্ডের ফোনে কল দিলেন বিয়ের আয়োজক প্রতিষ্ঠান থেকে। প্রেসিডেন্টকে তার ফোন নম্বর দেয়ার অনুমতি চাওয়া হলো। সানন্দেই সম্মতি জানালেন তিনি। এর কিছুক্ষণ পরই তাকে ফোন দিলেন স্বয়ং ওবামা। এ সময় ওবামা তার গল্‌ফ খেলা নিয়ে কিছুক্ষণ কথা বললেন। একই সঙ্গে তার খেলার কারণে বিয়ের অনুষ্ঠানে বিঘ্ন ঘটায় ক্ষমা চাইলেন ওবামা। ফোনে বেশ মজার ও দারুণ মানুষ বলেই মনে হলো ওবামাকে, জানিয়েছেন বিয়ের একজন অতিথি। ওই অতিথি জানালেন, অনুষ্ঠানে বিঘ্ন ঘটায় কিছুটা কষ্ট পেলেও, প্রেসিডেন্টের ফোন পেয়ে সে কষ্ট লাঘব তো হয়েছেই, সঙ্গে মনে রাখার মতো একটি বিয়েও হয়েছে।মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV