বিএনপির উদ্যোগে নিউইয়র্কে খালেদা জিয়ার সংবর্ধনার ব্যাপক প্রস্তুতি চলছে
নিউইয়র্ক: সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে দেশনেত্রীর সংবর্ধনাকে সুন্দর ও সাফল্য মন্ডিত করার জন্য গঠিত সংবর্ধনা কমিটির সদস্যরা বিএনপির অস্হায়ী কার্যালয়ে সকাল সন্ধ্যা কাজ করে যাচ্ছেন আহ্বায়ক ডাঃ চৌধুরী সরোয়ারুল হাসান ও সদস্য সচিব আকতার হোসেন বাদল, প্রধান সম্মন্বয়কারী হযরত আলী ও সম্মন্বয়কারী মোঃ আনোয়ারুল ইসলামের নেতৃত্বে।

আহবায়ক কমিটিকে আরো যারা সর্বাত্মক সহযোগিতা করছেন তারা হলেন মোঃ আজাদ বাকির,মাওলানা ওলিউল্ল্যা মোঃ আতিকুর রহমান,এমএ খালেক আকন্দ,মোঃ আলমগীর খান,মোঃ সাইদুর রহমান সাইদ,রাফেল তালুকদার,হাজী আবু তাহের, সরোয়ার খান বাবু সহ আরো অনেকে। ইতিমধ্যে সংবর্ধনার স্হান হোটেল গ্রান্ড হায়াত বলরুম( ম্যানহাটন) বুকিং সম্পন্ন হয়েছে। সম্বর্ধনা অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭ টায়। ব্যাপক হারে প্রচার যেমন পোস্টারিং,পত্রিকায় বিজ্ঞাপন,টিভিতে প্রচার শুরু করার চুড়ান্ত সিন্ধ্যান্ত গৃহিত হয়। সিন্ধান্ত নেওয়া হয় বাহির থেকে কোন প্রকার চাদা সংগ্রহ করা যাবেনা এই সংবর্ধনা সভার জন্য শুধু মাত্র বিএনপির সদস্য/সদস্যাদের আর্থিক সহযোগিতায় দেশনেত্রীর সংবর্ধনা পরিচালিত হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যুক্তরাষ্ট্র সফর সফল করার জন্য আহ্বায়ক কমিটির পক্ষ থেকে প্রবাসী সকল বাংলাদেশী ভাই বোন/ মিডিয়ার সম্মানিত ব্যাক্তিবর্গ সহ সমাজের সকলের আন্তরিক দোয়া সহযোগিতা কামনা করা হয়েছে।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








