Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু মামুনের অর্থপাচার মামলার চার্জ গঠনের শুনানি ১৯ মে

অনলাইন ডেস্ক পঠিত: 66 বার

প্রকাশিত: May 5, 2011 | 9:43 AM

 

ইউএসএনিউজ ডেস্ক:  বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অর্থ পাচারের মামলাটি আদালত আমলে নিয়ে আগামী ১৯ মে এ মামলায় চার্জ গঠন শুনানির জন্য দিন ধার্য করেছেন। ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন। তারেকের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক। তবে আদালতে তারেকের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আহসানুল করিম, সানাউল্লা মিয়া, খোরশেদ আহমদ, মাসুদ আহমেদ তালুকদার, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, জাকির হোসেন ভুঁইয়া, তাহেরুল ইসলাম তৌহিদ, আবু ইউসুফ সরকারসহ অর্ধশত আইনজীবী উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে ছিলেন মোশাররফ হোসেন কাজল। ব্যারিস্টার রফিক-উল হক শুনানি মুলতবির আবেদন জানিয়ে বলেন, ২০০৯ সালের আইনে দায়ের করা মামলার বিচার চলবে না বলে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ আদেশ দিয়েছেন। এখন ঘটনার সময়কার আইনে বিচার করতে হলে ২০০২ সালের আইনে মামলা করার ক্ষমতা দুর্নীতি দমন কমিশনের (দুদক) নেই। সেই এখতিয়ার বাংলাদেশ ব্যাংকের। অথচ এর বাদি হিসেবে রয়েছে দুদক। তাই মামলাটি কীভাবে চলবে সে বিষয়ে আপিল বিভাগ কোন নির্দেশনা দেননি। আদেশের অস্পষ্টতার কারণে রিভিউ আবেদন করা হয়েছে। আবেদনটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি শুনানি মুলতবির আবেদন জানান। আদালত বলেন, এ পর্যন্ত বহুবার সময় নিয়েছেন। তাছাড়া সর্বোচ্চ আদালতের কোন স্থগিতাদেশও নেই। প্রসঙ্গত, দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক মো. ইবরাহীম ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করেন। গত বছরের ৬ জুলাই দুদক এ মামলায় তাদের দুজনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দেয়। মামলায় অভিযোগ করা হয়, তারেক ও মামুন ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন উপায়ে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা সিঙ্গাপুরে পাচার করেছেন। টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের মালিক খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াসউদ্দিন আল মামুন এই অর্থ নেন বলে এজাহারে অভিযোগ করা হয়। 

 
ট্যাগ:
Situs Streaming JAV