বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুক্তরাষ্ট্র সফর ও সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে দফায় দফায় মিটিং
নিউইয়র্কঃ গত শুক্রবার সন্ধ্যা ৭ টায় নিউইয়র্কস্থ ব্রুকলীনের জাফরান রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র বিএনপির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যুক্তরাষ্ট্র সফরে আসলে তার সম্মানে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে বিশাল গনসংবর্ধনার আয়োজনের লক্ষ্যেই মূলত এই জরুরী সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সহসভাপতি ও ওয়াসিংটন বিএনপির সভাপতি শরাফত হোসেন বাবু, পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক কাজী শাখাওয়াত হোসেন আজম।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাংগঠনিক সম্পাদক বেলাল মাহমুদ, সহ সভাপতি আবুল কাশেম ও নুর মোহাম্মদ, যুগ্ম সম্পাদক ফিরোজ আহমেদ, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূইয়া, সহ সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, সাহিত্য সম্পাদক আহসান উল্লাহ বাচ্চু, তথ্য ও গবেষনা সম্পাদক নুরুল ইসলাম সুজন, প্রচার সম্পাদক নাজমুল আলম, সমাজ কল্যাণ সম্পাদক ইলিয়াস খান, সিটি বিএনপির সভাপতি মাহফুজুল মাওলা নান্নু, স্টেট বিএনপির সিনিয়র সহসভাপতি খালেক আকন্দ, ওমর ফারুক, ফকরুল ইসলাম, মনিরুল ইসলাম খোকা, সফিকুল ইসলাম, মোঃ সুজন, আব্দুল মান্নান, কামাল উদ্দিন, মোঃ মান্নান, ইঞ্জিনিয়ার নুরুল হক, কামাল উদ্দিন, মোঃ আলাউদ্দিন, মোঃ মাহফুজ, আজিজুর রহমান সহ অনেকে। উল্লেখ থাকে যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংবর্ধনা অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার লক্ষ্যে ইতিমধ্যে নিউইয়র্কে জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ফুলটন স্ট্রিট ও ওজন পার্কে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে খন্ড খন্ড কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত নেতৃবৃন্দ বর্তমানে ফ্যাসিবাদী শেখ হাসিনার আওয়ামী দু:শাসনের চিত্র তুলে ধরে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আজ দেশ ও জাতি ঐক্যবদ্ধ। গত সাধারণ নির্বাচনে কারচুপির মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান, আরাফাত রহমান কোকো সহ বিএনপির হাজার হাজার কর্মীদের উপর মিথ্যা ষড়যন্ত্রমূলক সাজানো মামলা এখনো প্রত্যাহার করা হয়নি। মিথ্যা মামলা দিয়ে দলের সিনিয়র নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, এহসানুল হক মিলন সহ অনেক নেতাকে কারাগারে বন্দি করে রেখেছেন। নেতৃবৃন্দ আরো বলেন যে, দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তকারীদের সাজানো নির্বাচন বাংলাদেশের জনগণ কখনো মেনে নেয় নাই। তাই নেতৃবৃন্দ দেশে গণতন্ত্র উত্তরন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মর্ধবর্তী নির্বাচনের দাবী জানান। নেতৃবৃন্দ দেশে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, মৌলিক ও মানবাধিকার অধিকার লঙ্ঘন, চোরাচালান, খুন, গুম, নারি নির্যাতন, হামলা, মামলা, টেন্ডারবাজী, শিক্ষাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি, এবং প্রশাসন দলীয় করন, বিচার বিভাগের উপর হস্তক্ষেপ, স্বজনপ্রীতি সহ সারাদেশে অরাজকতা সৃষ্টির তীব্র নিন্দা জানান। নেতৃবৃন্দ ১/১১ এর পরবর্তী সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরকে একটি গুরুত্বপূর্ণ সফর বলে অবিহিত করেন। বেগম খালেদা জিয়া যুক্তরাষ্ট্র সফরে আসলে তাকে অভিনন্দন জানানো এবং তার সফর ও সংবর্ধনা অনুষ্ঠানটি সফল করার জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য নেতৃবৃন্দ আহ্বান জানান।প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








