বিতর্কিত চলচ্চিত্রটির অনলাইন সম্প্রচার জারি রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনা : হোয়াইট হাউসের অনুরোধে গুগলের ‘না’
অনলাইন ডেস্ক: ইসলামবিরোধী যে চলচ্চিত্রকে ঘিরে মধ্যপ্রাচ্যে মার্কিনবিরোধী বিক্ষোভ চলছে, সেটি ইউটিউব থেকে সরাবে না গুগল ইনকরপোরেট। গতকাল শুক্রবার গুগলকে বিতর্কিত চলচ্চিত্রটির অনলাইন সম্প্রচার জারি রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিল হোয়াইট হাউস। কিন্তু গুগল কর্তৃপক্ষ আজ জানিয়েছে, তারা চলচ্চিত্রটির প্রচার অব্যাহত রাখবে।রয়টার্সে প্রকাশিত খবরে গুগল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়, গত বুধবার মার্কিন দূতাবাসে হামলা হওয়ার পর মিসর ও লিবিয়ায় চলচ্চিত্রটির প্রচার বন্ধ করে দিয়েছে গুগল। ভারত ও ইন্দোনেশিয়ায় চলচ্চিত্রটি সেন্সর করে প্রচার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এবার আর কোনো রাজনৈতিক চাপে নয়, বরং কোনো দেশের স্থানীয় আইন অনুসারে চলচ্চিত্রের প্রচার নিয়ন্ত্রণ করা হবে।
গুগল জানায়, মিসর ও লিবিয়ায় চলচ্চিত্রটির বিষয়ে প্রতিক্রিয়া খুবই স্পর্শকাতর হওয়ায় সেখানে এর প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছে।
ইসলামবিরোধী চলচ্চিত্র ‘ইননোসেন্স অব মুসলিমস’-এর প্রতিবাদে লিবিয়ার বেনগাজিতে গত মঙ্গলবার রাতে মার্কিন কনস্যুলেট ভবনে হামলা হয়। ওই হামলায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্স ও তিন কর্মকর্তা নিহত হন। এরপর ইয়েমেনে মার্কিন দূতাবাসের সামনে, সুদানে ব্রিটিশ ও জার্মান দূতাবাসের সামনে বিক্ষোভ ও হামলা হয়েছে। গতকাল মিসর, ফিলিস্তিন, ইরাক, ইরান, লেবানন, সুদান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশে মার্কিনবিরোধী বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছয়জন বিক্ষোভকারী মারা যায় বলে রয়টার্সের খবরে বলা হয়।প্রথম আলো
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








