বিদেশে অবৈধভাবে অর্থ লেনদেনের মামলায় তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে কাল এফবিআই কর্মকর্তার সাক্ষ্য

বিদেশে অবৈধভাবে অর্থ লেনদেনের মামলায় তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে কাল বুধবার ঢাকার আদালতে মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের কর্মকর্তা ডেবরা লাপ্রেভেটির সাক্ষ্য দেবেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন এই তথ্য জানিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, এফবিআইয়ের ওই কর্মকর্তা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তাই তাঁর সাক্ষ্য গ্রহণের জন্য দুদকের প্রধান আইনজীবী আনিসুল হক আজ মঙ্গলবার আদালতে আবেদন করেন।
ঢাকার বিশেষ জজ-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন ওই কর্মকর্তাকে কাল বুধবার আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিতে সমন জারি করেছেন। ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের ঠিকানায় সমন দেওয়া হয়েছে।
মামলার আরেক আসামি গিয়াসউদ্দিন আল মামুনের আইনজীবীরা এই আবেদনের বিরোধিতা করে পৃথক একটি আবেদন করেছিলেন।
আসামিপক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার প্রথম আলোকে বলেন, এ মামলার ১৮ জন সাক্ষীর মধ্যে শুধু বাদীর সাক্ষ্য জেরা শেষ হয়েছে। অন্য সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার আগে মামলার বাইরের কোনো ব্যক্তির সাক্ষ্য গ্রহণের আবেদন করা হয়েছে। আদালত তা মঞ্জুরও করেছেন। এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন বলে তিনি জানান।
আজ এই মামলায় বাদী দুদকের সহকারী পরিচালক ইব্রাহিমকে আসামি মামুনের পক্ষের আইনজীবীরা জেরা করেন।
২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় বিদেশে অর্থপাচারের অভিযোগে তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলা করে দুদক। গত বছরের ২ জুলাই তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। তারেক রহমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে জামিন নিয়ে চিকিত্সার জন্য যুক্তরাজ্য যান। এখনো তিনি ওই দেশে আছেন। মামুন আছেন কারাগারে।
অভিযোগপত্রে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের প্রভাব খাটিয়ে বিভিন্ন কোম্পানি ও সংস্থাকে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর বন্ধু মামুন অবৈধভাবে অর্থ আদায় করেন। তারেক রহমান নিজেকে আড়াল করতে মামুনের মাধ্যমে ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পথে মোট ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা সিঙ্গাপুরে পাচার করেন। তারেক রহমানের অবৈধভাবে অর্জিত অর্থই সিঙ্গাপুরের সিটি ব্যাংকে মামুনের হিসাবে রক্ষিত ছিল।প্রথম আলো
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








