বিন লাদেনের মৃত্যুতে মার্কিন নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে বিশ্বব্যাপী সতর্কতা জারি
ইউএসএনিউজ ডেস্ক: আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর মার্কিন পররাষ্ট্র দফতর রোববার মার্কিন নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে। এ মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে আমেরিকা বিরোধী সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে মার্কিন পররাষ্ট্র দফতর জানায়। পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়, লাদেনের মৃত্যুতে মার্কিন পররাষ্ট্র দফতর তাদের নাগরিকদের বিদেশ ভ্রমণ ও অবস্থানের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে। বিবৃতিতে বলা হয়, এ পরিস্থিতিতে বিশ্বব্যাপী আমেরিকা বিরোধী সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে মার্কিন নাগরিকদের দেশের বাইরে তাদের ভ্রমণ সীমিত রাখার জোরালো আহবান জানানো হয়েছে। এতে আরো বলা হয়, এ সতর্কতা আগামী ১ আগস্ট পর্যন্ত বলবৎ থাকবে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








