বিপুল উৎসাহে আমেরিকায় মা দিবস উদযাপিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মা দিবস উপলক্ষে ১২ মে নিউইয়র্কসহ সমগ্র আমেরিকায় প্রবাসীদের মধ্যে ভিন্ন এক আমেজ পরিলক্ষিত হয়। প্রবাসে বেড়ে উঠা সন্তানেরা তাদের মা-কে নিয়ে নানা আয়োজনে মেতে ছিলেন। অনেকেই ফুল, কার্ডসহ বিভিন্ন উপহারসামগ্রী ক্রয় করেন প্রিয় মায়ের জন্য। কেউ কেউ আবার মাকে নিয়ে ইফতার করেন বাইরে।
নিউইয়র্কে দিনভর বৃষ্টি সত্ত্বেও মা দিবসের আমেজে কোন ভাটা পরিলক্ষিত হয়নি। পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ইফতার মাহফিলের সাথেই ছিল মা দিবসের আয়োজন।আমেরিকায় পেশাজীবী সাংবাদিকদের সংগঠন ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র ইফতার মাহফিলের পরই একইস্থানে কেক কাটেন সমবেত মায়েরা। সাথে ছিলো সন্তানেরাও।
এই কর্মসূচির নেতৃত্ব দেন বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন। সাথে ছিলেন যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের স্ত্রী নিলুফা শিরিন, মিসেস তপন, মিসেস ব্যানার্জি, মিসেস জাহেদ প্রমুখ। এনআরবি নিউজ
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন








