Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

বিমানের ডার্ক সিক্রেট

অনলাইন ডেস্ক পঠিত: 166 বার

প্রকাশিত: February 24, 2016 | 2:01 AM

বিমানেও আছে এক ‘ডার্ক সিক্রেট’ বা অন্ধকারময় এক গোপন রহস্য। সেই রহস্যের ফাঁদে পড়ে মানুষের জীবনে নেমে আসতে পারে মৃত্যু। এমনই এক রহস্যের কথা জানিয়েছেন বিমান সংস্থায় চাকরি করা সাবেক এক ব্যক্তি। তার দাবি, তিনি এমন কিছু তথ্য প্রকাশ করেছেন যা তার সাবেক সহকর্মীরাই জানতেন না, আর সাধারণ মানুষ তো দূরের কথা। তিনি হলেন, অ্যালিসন হোপ। অনলাইন মিরর লিখেছে, তিনি একটি লেখায় সতর্কতা উচ্চারণ করেছেন বিমানযাত্রীদের জন্য। এতে তিনি লিখেছেন, ফ্লাইট চলার সময় যাত্রীদের খাবার সরবরাহ করা হয়। দেয়া হয় কফি বা চা। কিন্তু এসব খাবারের মান নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। বলেছেন, যে কফি সরবরাহ করা হয় তা তৈরি হতে পারে ময়লা পানি দিয়ে।
এর কারণে বয়স্ক মানুষ মারা পড়তে পারেন। কফি তৈরিতে যে পানি ব্যবহার করা হয় তা ট্যাংকে সংরক্ষিত থাকে। এই ট্যাংক পরিষ্কার করা খুবই কঠিন একটি কাজ। ফলে তাতে উচ্চমাত্রায় ব্যাকটেরিয়া থাকার ঝুঁকি থাকে। এক্ষেত্রে তিনি বিমানে যেসব খাবার দেয়া হয় তা যদি যথাযথভাবে ঢাকা থাকে (সিল করা থাকে) তাহলেই তা গ্রহণ করার জন্য যাত্রীদের পরামর্শ দিয়েছেন। তার কথায়, খাবার গ্রহণ করার আগে আরোহীদের উচিত ট্রে টেবিলটি ব্যাকটেরিয়া দূরীকরণ করে এমন কিছু উপাদান দিয়ে মুছে নেয়া।
তিনি লিখেছেন, এই ট্রে টেবিলে ব্যাকটেরিয়ার সংক্রমণ থাকতে পারে। এতে অন্য কোনো আরোহী বমি করে থাকতে পারেন। অথবা অন্যরা এর ওপর অন্য কোনো তরল ফেলতে পারেন। এ ছাড়া থাকতে পারে শরীর সংক্রান্ত বিভিন্ন সমস্যা। মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV