Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বিমানের ফার্স্ট ক্লাসের যাত্রীরা সাবধান!

অনলাইন ডেস্ক পঠিত: 174 বার

প্রকাশিত: September 16, 2012 | 6:39 PM

  ডেস্ক: বিমান ভ্রমণের সময় স্বাভাবিকভাবেই একটু স্বাচ্ছন্দ্য পেতে ফার্স্ট ক্লাস সিটটি বুকিং দেয়ার চেষ্টা করেন যাত্রীরা। কিন্তু ফার্স্ট ক্লাসে ভ্রমণ কতটা নিরাপদ? নিঃসন্দেহে বিমান বিধ্বস্ত না হলে, নিরাপত্তার কোন প্রশ্ন নেই। তবে যদি দুর্ঘটনা ঘটেই যায়, তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে! একটি যাত্রীবাহী বিমানে যাত্রীর পরিবর্তে ডামি ব্যবহার করে সেটি পরিকল্পিতভাবে বিধ্বস্ত করলেন বিজ্ঞানীরা। দেখতে পেলেন, যারা বিমানের সামনের দিকে অর্থাৎ ফার্স্ট ক্লাসের আসনগুলোতে বসেছিলেন, তাদের বাঁচার কোন সম্ভাবনাই নেই। কারণ, মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে সামনের সারিতে থাকা আরোহীরা সবচেয়ে বেশি আক্রান্ত হন। মেক্সিকোর সনোরান মরুভূমিতে ৭০ আসনের বোয়িং ৭২৭ বিমানটি নিয়ন্ত্রিতভাবে বিধ্বস্ত করা হয়। পাইলট জেমস স্লোকাম বিধ্বস্ত হওয়ার আগেই প্যারাসুটে করে নিরাপদে অবতরণ করেন। একটি রিমোট-কন্ট্রোল দিয়ে বিমানটিকে নিয়ন্ত্রিত করা হয়। বিমানটি সোজা আছড়ে পড়লো মরুভূমিতে ও বিধ্বস্ত হলো। দেখা গেল, বিমানটির পেছনের আসনগুলোতে বসে থাকা যাত্রীরা খুব সামান্য আহত হয়েছেন বা সম্পূর্ণ অক্ষত রয়েছেন। কিন্তু ফার্স্ট ক্লাস আসনের যাত্রীরা শেষ রক্ষা করতে পারেননি। গবেষকরা বলছেন, ৭৮ শতাংশ যাত্রীরই এ ধরনের দুর্ঘটনায় বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটা অবশ্যই পেছনের সারির। কারণ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর যদি দুই টুকরো হয়ে যায়, সেক্ষেত্রে সামনের অংশে চাপটা সবচেয়ে বেশি থাকে। তবে সবসময় যে নাক বরাবর পড়ে বিমান বিধ্বস্ত হবে, তাও ঠিক নয়।মানবজমিন
ট্যাগ:
Situs Streaming JAV